হরি নামেও রেহাই নেই, শ্রাদ্ধ বাড়িতে কীর্ত্তন করে সপরিবারে আক্রান্ত চন্দ্রকোনা রোডের বৈষ্ণব

নিজস্ব সংবাদদাতা: সরকারের তরফে বারংবার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, বলা হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিক ক্রিয়া যতদূর সম্ভব এড়িয়ে অথবা নূন্যতম পরিধিতে করার জন্য। কিন্তু নিয়ম মানছেননা অনেকেই ফল হচ্ছে মারাত্মক, গন সংক্রমনের শিকার হয়ে পড়ছেন অনেক পরিবার। সম্প্রতি এরকমই এক ঘটনার নজির মিলল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড লাগোয়া দ্বারিগেড়িয়াতে যেখানে একটি শ্রাদ্ধ বাড়িতে যোগ দিয়ে একের পর এক করোনা আক্রান্ত হয়েই চলছেন অংশগ্রহণকারীরা। অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছেনা আক্রান্তদের। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেওয়ার মাশুল এখনো গুনতে হচ্ছে অনেককেই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি পরিবার।

জেলা স্বাস্থ্য দপ্তরের তালিকায় লিপিবদ্ধ একটি হিসেবে দেখা গিয়েছে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ার বিলা গ্রামে আক্রান্ত হয়েছেন একই পরিবারের গৃহবধূ সহ ৫ জন। আক্রান্তদের মধ্যে ১২ এবং ১৪ বছরের দুই কিশোরও রয়েছে। জানা গেছে বিলার এই পরিবারের গৃহকর্তা কীর্ত্তনদলের সঙ্গে যুক্ত। দ্বারিগেড়িয়ার ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে তিনি কীর্ত্তন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার কিছুদিন পর অবধি তিনি ভালই ছিলেন কিন্তু ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারি এবং আয়োজক পরিবারের সদস্যরা একের পর এক আক্রান্ত হতে থাকলে তিনি ও তাঁর পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করতে বলেছিল স্বাস্থ্য দপ্তর। ৬ তারিখ সেই ফল বের হলে দেখা যায় পরিবারের সবাই পজিটিভ।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। চন্দ্রকোনা রোড সংলগ্ন দ্বারিগেড়িয়া ছাড়াও সাতবাঁকুড়া, শান্তিনগর কলোনি, বিলা ছাড়াও গোয়ালতোড়ের গোলবাঁধি, বাঁকুড়ার সিমলাপাল প্রভৃতি এলাকায় একাধিক মানুষ ও পরিবার আক্রান্ত হয়েছিলেন যাঁদের মধ্যে বর্তমানে বেশ কয়েকজন সুস্থ হয়ে উঠলেও এখনও বেশ কয়েকজন চিকিৎসাধীন। যদিও এই ঘটনায় কোনও মৃত্যু হয়নি কিন্তু একই সাথে এতজনের আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ বাড়ছে। শয্যা সংখ্যা ক্ষমতার অতিরিক্ত আক্রান্ত হতে থাকায় অনেককেই হাসপাতালে ঠাঁই দেওয়া যায়নি। যদিও শুক্রবার শালবনী কোভিড হাসপাতালে বেশকিছু শয্যা খালি হওয়ায় সবাইকেই হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়েছে।

ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের অভিযোগ মোতাবেক শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজক পরিবারের কর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন করোনা ঘাতক ব্যাধি না হলেও এই ধরনের গন সংক্রমনের ফলে হাসপাতালের শয্যা সংখ্যা অপ্রতুল হয়ে পড়লে মানুষকে চিকিৎসার আওতায় আনা মুশকিল হয়ে পড়ে যে কারনে সংকটাপন্ন রোগির চিকিৎসার অভাবে জীবন সংশয় হয়ে পড়তে পারে। তাই আপাতত গন অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…