বিজেপির অভিযোগ,মঙ্গলবার দুপুরে রামজীবনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড ফাঁড়িগোড়াতে তাদের ওয়ার্ড কার্যালয়টি তৃণমূল দখল করে নেয়,তাদের পতাকা ফেস্টুন সমস্ত কিছুই কার্যালয় থেক বার করে রাস্তার ধারে ফেলে দেয়। বিজেপি নেতাদের আরও অভিযোগ গোটা ঘটনাটি ঘটেছে পুলিশ ফাঁড়ি থেকে চোখে দেখা দূরত্বেই অথচ পুলিশ নির্বিকার ছিল। তাই তারা এই ঘটনার প্রতিবাদ জানাতে পুলিশ ফাঁড়িতে ফুলের তোড়া প্লাকার্ড নিয়ে হাজির হয়েছে। শিবরাম দাস জানিয়েছেন, ‘যেখানে পুলিশের চোখের সামনে বিরোধী দলের কার্যালয় দখল করার সময় যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে সেই পুলিসে অভিযোগ জানানোর পর পুলিশ ব্যবস্থা নেবে এমন আশা করিনা। আর সেই কারণেই আমরা অভিযোগের সাথে পুলিশকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছি। শাসকদলের গণতন্ত্র হরণের কাজটিকে পুলিশ ভালোভাবে উৎসাহিত করছে।”
যদিও ফুলের তোড়া নেননি ফাঁড়ির আধিকারিক। তিনি বলেন,বিজেপির অভি তাদের দলীয় কার্য্যালয় তৃণমূল দখল করে নিয়েছে বলে অভিযোগ জানান।যদিও আধিকারিক বিজেপি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখা হবে। বিজেপি নেতৃত্বের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েই পুলিশ বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখে আসে। বিজেপির অভিযোগ তাদের কার্যালয় দখলের মূলে রয়েছেন রামজীবনপুর পৌরসভার তৃণমুলের প্রশাসক নির্মল চৌধুরী। বিজেপি বিস্ময় প্রকাশ করেছে , অতীতে, বাম আমলেও এমন ঘটনা কোনও দিন ঘটেনি।
অন্যদিকে বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রশাসক তথা রামজীবনপুর তৃনমুল নেতা নির্মল চৌধুরী।
চৌধুরী জানিয়েছেন, ২১ জুলাই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পতাকা লাগানো চলছে। সেই কাজ করতে গিয়ে হয়ত ভুল করে কোথাও পতাকা লাগিয়ে দিয়েছেন কর্মীরা। যদি তেমনটা হয়ে থাকে তবে আমরা তা খুলে নেবো। কিন্তু বিষয়টিকে নিয়ে অযথা রাজনীতি এবং এই ধরনের নাটুকেপনার কোনও মানে হয়না।ঘটনাকে ঘিরে রামজীবনপুরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপা উত্তেজনা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…