এখন খবর

৪০দিন পেরিয়েও ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেনি চন্ডীপুরের মঙ্গল

রাজকুমার আচার্য , চণ্ডীপুর(পূর্ব মেদিনীপুর), ৯ মে: বাড়িতে অভাব তাই শ্রমিকের কাজ করতে গিয়েছিল চেন্নাই। দেশে লকডাউন শুরু হওয়ার আগেই বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিল কিন্তু আজও ফেরেনি চণ্ডীপুরের এক যুবক । নিখোঁজ যুবকের নাম মঙ্গল হাইত (১৮)।

নিখোঁজ যুবকের বাবা কুলবাড়ি গ্রামের বসিন্দা বাবলু হাইত বলেন, “চেন্নাইতে একটা লেবার কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছিল মঙ্গল।
করোনা আতঙ্কের জেরে বাড়ি ফেরার জন্য ২১ মার্চ শনিবার চেন্নাই থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনে রওনা হয়। ২২ মার্চ ছিল জনতা কার্ফু। ২৩ তারিখ ভোরে হাওড়ায় পৌঁছানোর কথা। হাওড়া পৌঁছানোর কয়েক ঘন্টা আগে ট্রেনের এক যাত্রীর ফোন থেকে সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তার নিজের কোনও ফোন ছিল না। কিন্তু সে আজও বাড়ি ফেরেনি।”

৪০ দিনেরও বেশি হয়ে সময় অতিবাহিত হলেও ছেলে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার। পরিবারের অভিযোগ, চণ্ডীপুর থানায় যোগাযোগ করলেও অভিযোগ নেয়নি পুলিশ। চন্ডীপুর থানার ওসি ইমরান মোল্লা অবশ্য দাবী করেছেন এমন কোন ঘটনা তাঁর জানা নেই ।নিখোঁজ যুবকের পরিবার ওনার সাথে যোগাযোগ করলে তিনি অবশ্যই ব্যাবস্থা নেবেন।তিনি নিজেও এই বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: missingyouth

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…