রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

ওয়েব ডেস্ক : রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, টেলিভিশনে সিরিয়াল থেকে টলিউডে সিনেমায় সুযোগ করে দেওয়া, একাধিক টোপ ফেলে টাকা হাতানোর অভিযোগ ছিল অনেকদিনই, এবার টলিউড পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার নাম ভাঙিয়ে প্রতারণা করায় এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করলো পুলিশ। জানা গিয়েছে, অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রথমে ৬০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। রেজিষ্ট্রেশন হয়ে গেলে, এরপর বলা হয় ৬০০০ টাকা দিয়ে ৩ মাসের প্রশিক্ষণ নিলেই তারা বাংলা টেলিভিশনের ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাবে। শুধু তাই নয়, মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য লীনা গঙ্গোপাধ্যায়ের ছবি এবং তাঁর প্রযোজনা সংস্থার নাম নিয়েই প্রকাশ্যেই চলছিল বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন আবার দেখানো হত বিভিন্ন জেলার একাধিক কেবল চ্যানেলেও। বেশকিছুদিন যাবৎ ওই ব্যক্তির তল্লাশির পর অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্তের নাম শশীকান্ত ভৌমিক।

বর্তমানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় তাঁর অভিযোগ, বাংলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকে চরিত্র পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা করছিল শশীকান্ত নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া- সহ একাধিক জেলা থেকে বহু ছেলেমেয়ে কলকাতায় আসে। মূলত, তাদেরই টার্গেট করা হয়। শুধু তাই নয়, অভিনয়ের লোভনীয় প্রস্তাব দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বেশ দীর্ঘদিন ধরে জমা পড়ছিল শশীকান্তর বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন জেলার লোকাল কেবল চ্যানেলে শশীকান্তর সংস্থার পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার নাম দিয়েও ছেলেমেয়েদের সাথে অনলাইনে যোগাযোগ করতে বলা হত। এভাবেই বহুদিন ধরে চলছিল।

এদিকে বেশকিছুদিন যাবৎ ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার খবর মিলেছিল লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার কাছে। এরপর সম্প্রতি যোধপুর পার্কের একটি বাড়িতে শশীকান্ত এবং তার শাগরেদদের অডিশন নেওয়ার খবর পান লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার কর্তারা। এরপরই পুলিশের সাথে যোগাযোগ করে মঙ্গলবার যোধপুর পার্কের কাছে একটি বাড়িতে অডিশন চলার খবর পেয়ে পুলিশ নিয়ে হাজির হন লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার কর্তারা। সেখান থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয় শশীকান্ত ভৌমিকে। তবে এই ঘটনায় এই ব্যক্তির সাথে টলিউডের অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…