লাদাখ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ভারতীয় সেনার হাতে আটক চীনের সেনা জওয়ান

নিউজ ডেস্ক: ভারত-চীন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ভারতীয় সামরিক বাহিনীর হাতে ধরা পড়লেন এক চীনা সেনা জওয়ান। অনুপ্রবেশের দায়েই তাঁকে আটক করা হয়েছে। চীনের ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে চীনের ওই সেনা জওয়ান ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। প্যাংগং লেকের দক্ষিণ দিকে তাঁকে ধরে ফেলে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৮ জানুয়ারি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চীনের এক সেনা জওয়ানকে ধরা হয়েছে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। সীমান্তে মোতায়েন থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চীনের সেনাবাহিনীর ওই জওয়ানকে হেফাজতে নিয়েছেন। বিদেশের সেনা জওয়ানকে অনুপ্রবেশের দায়ে আটক করার পর যে প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়, এক্ষেত্রেও সেই প্রক্রিয়াই মেনে চলা হচ্ছে।’

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘গত বছর চীনের সেনাবাহিনী সীমান্তে জড়ো হয়ে আগ্রাসন শুরু করার পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’পারে সেনা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কীভাবে চিনের ওই সেনা জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২০ অক্টোবরও প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চীনের এক সেনা জওয়ান ধরা পড়েন। তাঁর নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। লাদাখের দেমচক অঞ্চলের কাছে তিনি ভারতীয় সেনার হাতে ধরা পড়েন। তাঁর কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়। তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন ভারতীয় সেনা। ধরা পড়ার পরের দিন কর্পোরাল ওয়াংকে চীনের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

আর এবারেও একই পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়ার খবর চীনকে জানানো হয়েছে। এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনাও চলছে। এক থেকে দুদিনের মধ্যেই চীনা সেনা জওয়ানকে দেশে ফেরত পাঠানো হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…