এখন খবর

৩০শে জানুয়ারিকে সারা দেশের অবশ্য পালনীয় শহিদ দিবস হিসেবে ঘোষনা করল কেন্দ্র সরকার! আপনার সন্তান কী জানে ভারতের ৬টি শহিদ দিবস কোন কোন দিন

নিজস্ব সংবাদদাতা: এবার থেকে জানুয়ারি ৩০ তারিখ দিনটিকে শহিদদের স্মরণে পালন করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এদিন ২ মিনিটের জন্য বন্ধ সমস্ত কাজ বন্ধ করে নীরবতা পালন করতে হবে। এই মর্মে সমস্ত রাজ্যের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩০ জানুয়ারি দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালন করা হবে। সেই উপলক্ষে ওইদিন সকাল ১০টা ৫৯ থেকে ১১টা পর্যন্ত ১ মিনিট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন জায়গায় বাজাবে সাইরেন।

বেলা ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে যেখানেই থাকুক, সাইরেন শুনতে পেলেই সমস্ত কাজ ফেলে উঠে দাঁড়াতে হবে। তারপর ২ মিনিট হবে নীরবতা পালন। নীরবতা পালনের পর ফের বাজবে সাইরেন। যেখানে সাইরেন বাজানোর মতো পরিকাঠামো নেই সেখানে সংশ্লিষ্ট প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ২ মিনিট নীরবতা পালন যে অবশ্যই হয়, তা দেখবে স্থানীয় প্রশাসন। এই নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিতে বলা হয়েছে।

এমনিতেই ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি জাতীয় শহিদ দিবস হিসেবে গণ্য করা হয়। ওইদিন আততায়ী নাথুরাম গডসের হাতে নিহত হয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধি। এই দিন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের স্থল,জল ও বায়ুসেনা বিভাগের তিন প্রধান। রাজঘাটে মহাত্মার সমাধিস্থলে উপস্থিত থাকেন। বহু বর্ন রঞ্জিত ফুলে সাজানো হয় সমাধিস্থল। সশস্ত্রবাহিনী বিউগল বাজিয়ে শ্রদ্ধা জানায় । দেশের অভ্যন্তরীণ বাহিনী অস্ত্র নামিয়ে শ্রদ্ধা প্রদর্শন করে। দেশের শহীদদের উদ্দ্যেশ্যে ২মিনিটের নীরবতা পালন করা হয় ঠিক ১১টার সময়। এবার থেকে সমস্ত সংস্থাকেই এটি আবশ্যিক পালনীয় বলে ঘোষণা করা হল।

৩০শে জানুয়ারি ছাড়াও ভারতে আরও ৫টি শহিদ দিবস পালন করা হয়। যেমন ২৩শে মার্চ। ১৯৩১ সালে এই দিনটিতে ইংরেজ শাসিত ভারতের লাহোর জেলে ফাঁসি হয়েছিল তিন বীর বিপ্লবী ভগৎ সিং, সুখদেব থাপর এবং শিবরাম রাজগুরুর। এরপর ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনটিতে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ১৫জন। তৎকালীন অসম সরকার আসামি ভাষাকেই একমাত্র সরকারি ভাষা বলে ঘোষণা করলে গর্জে ওঠেন বরাক উপত্যকার সিলেটি বাঙালিরা। এই আন্দোলনে প্রাণ গিয়েছে বহু মানুষের কিন্তু বড় ঘটনাটি ঘটে ১৯শে মে শিলচর রেল স্টেশনে। বিক্ষোভরত বাংলা ভাষাভাষি জনতার ওপর পুলিশ গুলি চালালে ১৫জন নিহত হন। ওইদিনটি বর্তমানে ভাষা শহিদ দিবস পালিত হয়।

২১শে অক্টোবর আরও একটি শহিদ দিবস। এই দিনটি পুলিশ শহিদ দিবস হিসাবেই মূলত পালিত হয়। ১৯৫৯ সালে লাদেখের ইন্দো-তিব্বত সীমায় প্রহরারত কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী বা CRPF য়ের একটি দল নিহত হন চিনা সৈন্যদের হাতে। ওই সময় চীন-ভারত সীমান্ত সমস্যা চলছিল। CRPF শ্রদ্ধার সঙ্গে দিনটি স্মরণ করে।
ওড়িশা সরকার ১৭ই নভেম্বর দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকেন। ১৯২৮ সালে এই দিনে মৃত্যু হয় পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের। কুখ্যাত সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ব্রিটিশ পুলিশের বর্বরোচিত আক্রমণে আহত লালার মৃত্যু হয় এই দিনটিতে।

১৯শে নভেম্বর দেশের অপর একটি শহিদ দিবস পালন করে থাকে মহারাষ্ট্র। এই দিনটি পালিত হয় ঝাঁসির রানী লক্ষীবাঈকে স্মরণ। ১৯২৮ সালের এই দিনটিতেই জন্মগ্রহন করেন এই বীরাঙ্গনা। ১৯৫৭সালে সিপাহী বিদ্রোহের যে সমস্ত সেনা ও নেতৃত্ব প্রাণ দিয়েছিলেন তাঁদের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে দিনটিকে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…