Categories: জাতীয়

ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত, সুরাহা দিতে রাজ্যপালের হস্তক্ষেপ

ওয়েব ডেস্ক : একেই করোনা আতঙ্কে জেরবার সাধারণ মানুষ। তারওপর স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে জট কিছুতেই কাটছে না। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ে নানারকম সমস্যা তৈরি হয়েছে। এর মধ্যেই কয়েকদিন আগে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ফাইনাল সেমিস্টার নিতে হবে বলে ইউজিসি-র তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। কিন্তু ইউজিসির এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে রাজ্য। এমনকি ইতিমধ্যেই রাজ্য রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনের তরফে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠিও লেখা হয়েছে। এরপরই বিষয়টিতে হস্তক্ষেপ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। সে অনুযায়ী শুক্রবার রাজ্য উচ্চদপ্তরের প্রধান সচিব মণীশ জৈনের সাথে রাজভবনে বৈঠক ডাকেন রাজ্যপাল।

শুক্রবার সকালে এবিষয়ে টুইট করেন রাজ্যপাল। টুইটে লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়াভাবে কথা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা করতে উচ্চশিক্ষা সচিব আজ রাজভবনে আসছেন। ১৫ জুলাই উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে আমরা ইউজিসি-র সঙ্গে কথা বলব। শিক্ষার্থীরা আমার হৃদয়ের খুব কাছে রয়েছেন। তাঁরাই আমার অগ্রাধিকার।” একেই করোনা পরিস্থিতি তার ওপর পরীক্ষা নিয়ে এভাবে জল ঘোলা হওয়ায় আদৌ পরীক্ষা হচ্ছে কিনা তা নিয়ে পড়ুয়াদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হচ্ছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনার সাপেক্ষে এবছর রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা না নেওয়ার নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দফতর। ইউজিসির তরফেও প্রথমে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্থির হয়েছিল, পরীক্ষার্থীদের আগের সেমিস্টারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিংবা অনলাইন পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ফলপ্রকাশ করা হবে। কিন্তু পরবর্তীতে ইউজিসির নির্দেশিকা জারি করা হয়। জানানো হয় পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্নাতক ও স্নাতকোত্তর পর্বের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেওয়া হবে নাকি অথবা অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করবে তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানের উপর।

কিন্তু অন্যন্য রাজ্য ইউজিসির এই সিদ্ধান্ত মেনে নিলেও চিরাচরিতভাবে তার বিরোধীতা করে রাজ্য। রাজ্যের তরফে জানানো হয় বর্তমানে যা পরিস্থিতি তাতে পরীক্ষা নেওয়া একেবারেই সম্ভব নয়৷ এরপরই উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন চিঠি লিখে ইউজিসির গাইডলাইন পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়। এদিকে একেই লকডাউনের কারণে কয়েকমাস যাবত আটকে রয়েছে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এর জেরে পরবর্তীতে তাদের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই চিন্তিত তারা। তারওপর বারংবার সিদ্ধান্ত বদলে পড়ুয়াদের মনে আরও আতঙ্কের সৃষ্টি করেছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…