Categories: এখন খবর

দাঁতনে জাতীয় সড়ক থেকে উদ্ধার ৫লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা: ওড়িশা বাংলা আন্তরাজ্য গাঁজা চোরা চালানকারীদের একটি বড়সড় চাঁইকে উন্মোচন করল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট একটি সূত্রে খবর পেয়েই বালেশ্বর-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে নাকা চালিয়ে এই সাফল্য আসে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাঁতন থানার এক আধিকারিক জানিয়েছেন, ” দুপুর ২টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত হাসিমপুরে একটি প্রাইভেট কারকে আটকানো হয়। এরপরই সেই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশ থেকে সাতটি বড় প্যাকেট উদ্ধার করি আমরা।”   পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া গাঁজার পরিমান প্রায়   ৬৫কেজি যার আর্থিক মুল্য ৫লক্ষ ২০হাজার টাকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে প্রাইভেট কারে করে ওই গাঁজা পাচার করা হচ্ছিল সেই ওড়িষার রেজিস্ট্রেশনের হুন্ডা ভারনা গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুই চোরা চালানকারী   কানহা সাঁই ও রামচন্দ্র নায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেরই বাড়ি ওড়িষার গঞ্জাম জেলায়। শুক্রবার তাদের দাঁতন কোর্টে তোলা হবে বলে যানা গেছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…