প্রতিবাদের নামে গুন্ডামি আর আন্দোলনের তাণ্ডবে পশ্চিমবাংলায় রেলের ১০০কোটি ক্ষতি

নিজস্ব সংবাদদাতা: নাগরিক সংশোধনী আইন বিরোধি প্রতিবাদ ও অন্দোলন চতুর্থ দিন অর্থাৎ  দুপুর সোমবারও বহাল আর গত শুক্রবার থেকে শুরু হওয়া সেই আন্দোলনে এখনও অবধি ১০০কোটি টাকা ক্ষতি হয়েছে রেলের। আর এই লোকসানের বেশিরভাগটাই হয়েছে বিধ্বংসী আন্দোলনের জেরেই। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেও বদলায়নি চিত্রটা। যথারীতি থমকে রেলের এক ঝাঁক ট্রেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেল সূত্রে জানানো হয়েছে ট্রেন পুড়িয়ে দেওয়া ও ব্যবসায়িক ক্ষতি ছাড়াও কারিগরী , বৈদ্যুতিক ও সিগন্যাল ব্যবস্থায় কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে। এরই পাশাপাশি সোমবার অবরোধ শুরু হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। সকাল থেকেই বন্ধ কাকদ্বীপ ও নামখানা শাখার লোকাল ট্রেনের যাতায়াত। সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। বারুইপুর-ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনে ওভারহেডের তারে কলাপাতা ও ভেজা চট ফেলে দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার আকড়া স্টেশনে বিক্ষোভকারীদের যে তাণ্ডব হয়েছিল, তার জেরে সোমবারও বন্ধ রয়েছে বজবজ শাখার ট্রেন চলাচল।
হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এ ছাড়া হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুদুচেরী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজিমগঞ্জ প্যাসেঞ্জার, কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার, শিয়ালদহ-জঙ্গিপুর, আজিমগঞ্জ-সাহিবগঞ্জ, সাহিবগঞ্জ-ভাগলপুর, মালদা টাউন-আজিমগঞ্জ- সোমবার এই ট্রেনগুলোও বাতিল থাকছে, ঘোষণা করেছে রেল।
এই ক্ষতি মেরামত করে উঠতে রেলের কত সময় লাগবে অথবা আরও কত ক্ষতির পরিমান বাড়বে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রেল কর্তৃপক্ষ। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…