যোগী রাজ্যে তুমুল বিক্ষোভ, গুলিতে মৃত ৬, বাঙালিরাই গন্ডগোল করছে জানাল পুলিশ

শুক্রবার উত্তরপ্রদেশ , ছবি-ইন্টারনেট

নিজস্ব সংবাদদাতা: নাগরিক সংশোধনী আইন বিরোধি বিক্ষোভে উত্তাল হল যোগী আদিত্যনাথয়ের রাজ্য উত্তর প্রদেশ। শুক্রবার দিনভর  অশান্তির জেরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ৬জন বিক্ষোভকারী। আহত হয়েছেন ৩২জন। বৃহস্পতিবারের মৃত্যু ধরলে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ৭ আর দেশে নতুন নাগরিক আইন বিরোধি বিক্ষোভে গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার পুলিশ ৬জনের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েও দাবি করেছে যে এদিন পুলিশ গুলিই চালায়নি। যদিও পুলিশের বন্দুক উঁচিয়ে তেড়ে যাওয়ার কিংবা গুলি করার জন্য পজিশন নেওয়ার একাধিক ছবি ফাঁস করেছে সংবাদ মাধ্যম। প্রকাশিত বিভিন্ন ভিডিওতে পাওয়া গেছে গুলি ছোঁড়ার আওয়াজ। গুলিবিদ্ধ এক নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ তামীন জানিয়েছেন, খুব কাছ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনতা-পুলিশ সংঘর্ষে  আক্ষরিক অর্থেই উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের অন্তত ২০টি জেলা। রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ জানান, বিজনৌরে নিহত হয়েছেন দু’জন, সম্ভল, ফিরোজাবাদ ও মেরঠে এক জন করে। কানপুরেও এক জনের মৃত্যুর কথা জানান অন্য কর্তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডিজি-র দাবি, পুলিশ আজ একটিও গুলি চালায়নি, কাজেই এঁরা কেউ পুলিশের গুলিতে মারা যাননি। আর এক পুলিশ অফিসারের দাবি, ‘‘গুলি চললে তা প্রতিবাদীরাই চালিয়েছে।’’ যদিও ক্যামেরা এই কথা বলছে না। একাধিক ছবিতে রীতিমতো বন্দুকে নিশানা করতে দেখা গিয়েছে পুলিশকে। ভিডিয়োতেও শোনা গিয়েছে গুলির শব্দ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেরঠের এডিজি-র দাবি, গুলিতে দু’জন পুলিশ আহত হয়েছেন। উত্তরপ্রদেশে গত কালের হিংসায় বাঙালিদের জড়িত থাকার সম্ভাবনার কথাও বলেছেন ডিজি। তাঁর বক্তব্য, ‘‘আমরা বহিরাগতদের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। অনেকে বাংলায় কথা বলছিল। দেখা হবে, তারা পশ্চিমবঙ্গ থেকে এসেছিল কি না।’’

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…