Categories: এখন খবর

প্রার্থী নির্বাচনে নিয়ে শাসক বিরোধী টানা পোড়েনের মাঝেই খড়গপুর সদর উপনির্বাচনের দিন ঘোষনা কমিশনের

নিজস্ব সংবাদদাতা: এখনও প্রার্থীই ঠিক করতে পারেনি শাসক তৃণমূল বা বিরোধী বিজেপি তারই মধ্যে খড়গপুর সদর তথা শহর বিধানসভা ক্ষেত্রের দিন ঘোষনা করে দিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ২৫ নভেম্বর অর্থাৎ ঠিক এক মাসের মাথায় দেশের যে চারটি বিধানসভা ক্ষেত্রের উপ নির্বাচন হতে চলেছে তার মধ্যেই রয়েছে খড়গপুর। বাকি তিনটির ২টি ও পশ্চিমবাংলায়। এগুলি হল করিমপুর ও কালিয়াগঞ্জ। অন্যটি উত্তরাখণ্ডের পিথোরগড়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার এই ঘোষনা করে কমিশন যে নির্ঘণ্ট প্রকাশ করেছেন সেই অনুযায়ী আগামী ৩০অক্টোবর গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তির পরেই মনোনয়ন জমা দিতে পারা যাবে। নভেম্বরের ৬তারিখের মধ্যেই মনোনয়ন পত্র জমা দিতে হবে। ৭ তারিখ খুঁটিয়ে দেখা হবে। ১১নভেম্বরের মধ্যে কেউ চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পরে। ২৫তারিখ ভোটের পর ২৮তারিখ ভোট গণনা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও খড়গপুর সদর ক্ষেত্রের প্রার্থী নির্বাচন করাই এখন প্রধান চ্যালেঞ্জ শাসক ও বিরোধী উভয় দলের কাছে। আড়াই বছর আগে কংগ্রেসের অভ্যন্তরের দ্বন্দ্বে চাচা জ্ঞান সিং সোহন পালকে ৫০০০ভোটে হারিয়ে জিতেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আবার মাত্র কয়েকমাস আগের লোকসভা নির্বাচনে জিতে ঘোষই সাংসদ। ফলে খড়গপুর সদর বিধানসভা আসনটি শুন্য হয়। সেই আসনে এবার তৃণমূল আর বিজেপি কাকে দাঁড় করাবে এটা ভাবতে হচ্ছে দু’দলকেই।তৃণমূল এবং বিজেপি উভয়েরই প্রধান সমস্যা হল একাধিক প্রার্থীর দাবিদার। একজনকে দাঁড় করালে অন্য গোষ্ঠীর অন্তর্ঘাত একেবারে বলে বলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের প্রার্থী হিসাবে দেবাশিস চৌধুরী, প্রদীপ সরকার, নির্মল ঘোষ তেমনই বিজেপির প্রার্থীর দাবিদার প্রেমচাঁদ ঝা, তুষার মুখার্জী , শমিত দাসরা। হাল ফ্যাশানের খেলার মত বাইরে থেকে প্লেয়ার উড়িয়ে এনে খেলানো হয় কিনা সেটাও দেখার। এক্ষেত্রে বরং সুবিধাজনক আবস্থানে কংগ্রেস-বাম জোট। এঁদের প্রার্থী প্রাক্তন উপ পুরপিতা চিত্তরঞ্জন মন্ডল প্রায় নিশ্চিত।যদিও গত বিধানসভায় লড়াই হয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বামেরা তৃতীয় ও তৃণমূল চতুর্থ স্থানে চলে গেছিল এবার অবশ্য লড়াই বিজেপি বনাম তৃণমূলেরই হওয়ার সম্ভবনা। কারন সদ্য হয়ে যাওয়া লোকসভার নিরিখে বাম ও কংগ্রেস উভয় দলই তাদের ভোট হারিয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…