নিউজ ডেস্ক :পালটা রোড শো ঘিরে অশান্তি তুঙ্গে।রাজনৈতিক সংঘর্ষে বর্ধমানে আহত অনেক তৃণমুল কর্মী।জেপি নড্ডার রোড শোয়ের পালটা তৃণমূলের মিছিলের আগে গন্ডগোলের সৃষ্টি হয়।রবিবার সকালে পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরে তৃণমূল কর্মীদের মারধর ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
এদিন বিকেলে বর্ধমান শহরে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেস নেতা তথা অভিনেতা সোহম। মিছিলের প্রস্তুতি নিতে এদিন সকালে শক্তিগড় থানা এলাকার বামচাঁদাইপুরে জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা। সেসময় তাদের ওপর হামলা চালায় বিজেপি বলে অভিযোগ। এই হামলার ফলে আহত হন বেশ কয়েকজন তৃণমূলকর্মী। ভাঙচুর চালানো হয় তৃণমূলের পার্টি অফিসও। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়।ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
তৃণমূলের দাবি, সোহমের মিছিলে যোগদানে বাধা দিতেই হামলা চালিয়েছে বিজেপি। শনিবার নাড্ডার মিছিলের পর নিজেদের ক্ষমতা জাহির করতেই এমন ঘটনা ঘটাল গেরুয়া শিবির।
অন্যদিকে বিজেপির পালটা দাবি, সোহমের মিছিলে যোগদানের জন্য বিজেপি কর্মীদের জোর জোড় চালায় তৃণমূলই।বচসার শুরু এভাবেই । তৃণমূল কর্মীরাই বিজেপি কর্মীদের মারধর করেছেন বলে দাবি তাদের।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…