এখন খবর

করোনা বুলেটিন, দেশ ও রাজ্য

২২এপ্রিল, রাত ১১: ভারতে গত ২৪ ঘণ্টায় ১৪৮৬ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২২ এপ্রিল, বুধবার বিকেল ৫টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০৪৭১ । ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ৬৫২ জনের মৃত্যু হয়েছে । অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ৪৯ । অবশ্য এর মধ্যে ৩৯৬০ জন সুস্থ হয়ে উঠেছেন । একদিনে সুস্থ হয়েছেন ৭০০ জন । অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ ১৫৮৫৯ জন ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে ।

এই বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র । এই রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে । মহারাষ্ট্রে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫২২১ । করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট । এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২২৭২ । দিল্লিতে ২১৫৬ জন কোভিড ১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে ।
মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই । এই রাজ্যে ২৫১ জনের মৃত্যু হয়েছে । গুজরাতে করোনা আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে । মধ্যপ্রদেশের মারা গিয়েছে ৮০ জন ।
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে । অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৪৫ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন । অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ১ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর ।

পশ্চিম বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন । রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩০০ । কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি থেকে নতুন পজেটিভ কেস এসেছে । তবে মালদায় করোনার কোনও পজেটিভ কেস নেই । মোট ৮৫টি নমুনা পরীক্ষা হয়েছিল । সবকটি-ই নেগেটিভ এসেছে ।
এদিকে আরজি করে করোনা আতঙ্ক । কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসকের শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কার খবর মিলতেই, ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠাল হাসাপাতাল কর্তৃপক্ষ । আরজিকর সূত্রে খবর, ওই চিকিৎসক সহ মোট ৬ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…