| হলদিয়া |
নিজস্ব সংবাদদাতা : অবশেষে ঝাঁপিয়ে পড়ল বুলবুল। মধ্যরাতের পরিবর্তে শনিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সাগর দীপের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল । ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে । শুরু হয়েছে ঝড়ের তান্ডব। সেই তাণ্ডবের জেরে সাগর, কাকদ্বীপ , বকখালি সমেত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে প্রচুর গাছ, ভেঙেছে হাজার খানেক কাঁচাবাড়ি। বিদ্যুৎ বিহীন হয়ে রয়েছে ব্যাপক অঞ্চল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আপাতত সাগরদ্বীপ-বকখালির মাঝে বুলবুলের অবস্থান ৷ বুলবুলের জেরে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ ৷ ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ৷জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। উপকূল থেকে হাজার হাজার মানুষ ও গৃহ পালিত পশুগুলিকে সরিয়ে আনা হয়েছে ত্রাণ শিবিরের।
| বকখালি |
ঝড়ের তাণ্ডব পুর্ব মেদিনীপুরেও । পারিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন , জুনপুট কাঁথি এলাকায় প্রায় আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। নানা জায়গাতে গাছ ভেঙে পড়ে বলেও জানান তিনি । পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে নয়াচর পর্যন্ত প্রায় ৫৭কিলোমিটার লম্বা এলাকায় ঝড়ের দাপটে প্রচুর বাড়ি ভেঙে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিভিন্ন এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে ।পানের বরজে র ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি । দিঘা, নন্দীগ্রাম, খেজুরি, মহিষাদলের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । শুধু পুর্ব মেদিনীপুরেই ২২ হাজার মানুষ কে নিরাপদ জায়গা তে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পঞ্চায়েতের সাথে এলাকার মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের জন্য যা যা করার করছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘা এই মুহুর্তে পর্যটকশূণ্য। দিঘার আশেপাশে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বকখালি, মন্দারমণি, ফেজারগঞ্জ এলাকার ঝোড়ো হাওয়ায় বইছে। সাতজেলায় বন্ধ রাখা হয়েছে স্কুলও। দুই ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। কলকাতায় ৫০-৬০ কিমি বেগে ঝড় আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…