Categories: এখন খবর

বুলবুল বিদ্ধস্ত অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরন করল ছাত্রছাত্রীরা

নিজস্ব সংবাদদাতা: বুলবুলের প্রভাবে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন গরীব মানুষ। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে যা এখনও অবধি মেরামত করে উঠতে পারেননি অনেকেই। তার সঙ্গে পাল্লা দিয়েছে চলছে শীতের দাপট। এমতাবস্থায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার ছুটির দিনটা অন্যরকম ভাবেই কাটাল দক্ষিন ২৪ পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । টিফিনের টাকা বাঁচিয়ে তাঁরা বিদ্যালয়ের শিক্ষক ও কলকাতার ডিভাইন ডেস্টিনেশন এর সহায়তায় সুন্দরবনের বুলবুল ঝড়ে বিধ্বস্ত দু হাজার অসহায়,দুঃস্থ  পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছাত্রছাত্রীরা জানিয়েছেন, পুঁথিগত বিদ্যা নেওয়ার সাথেই সেবামূলক কাজে ব্রতী করাই আমাদের লক্ষ্য।প্রতি বছর বিদ্যালয়ের এনসিসি, এনএসএস , কিশোর বাহিনী, স্কুল ব্যান্ড এর পরিচালনায় এরকম সমাজ সেবা ও সচেতনতামূলক কাজ বেশ কয়েক বার করে থাকি।” রবিবারের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী গৌতম সাহা,ভারপ্রাপ্ত আধিকারিক,মথুরাপুর থানা,শ্রী সুমিত মাইতি,সম্পাদক,ডিভাইন ডেস্টিনেশন,কলকাতা,শ্রী শশাঙ্ক শেখর নিয়োগী,বিশিষ্ট সমাজ সেবক,বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য বৃন্দ,শিক্ষক, শিক্ষাকর্মী বৃন্দ সহ সমাজের বিশিষ্ট জনেরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্কুলের প্রধান শিক্ষক চন্দন  কুমার মাইতি বলেন, ” পঠন পাঠনের পাশাপাশি ছেলে মেয়েরা সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে উঠুক এটাই আমাদের লক্ষ। যে পরিবেশে আমাদের ছাত্রছাত্রীরা বসবাস করে তার অবস্থান, ভূগোল ও প্রকৃতির অবদানের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তাদের এগিয়ে যাওয়ার প্রেরনা আজকের এই কর্মসূচি।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…