Categories: এখন খবর

আরও ৪ জেলা যুক্ত হল বুলবুলের হানার তালিকায়, শনিবার ৭টি জেলার সমস্ত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষনা সরকারের

নিজস্ব সংবাদদাতা: দুই ২৪পরগনা ও পুর্ব মেদিনীপুরেই বুলবুলের প্রভাব পড়তে চলেছে এমনটাই প্রথমে আশংকা করেছিলেন আবহাওয়াবিদরা কিন্তু সেই আশংকা আরও বৃদ্ধি পেল ২৪ঘন্টার মধ্যে। শুক্রবার দুপুরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল ওপরের তিনটি জেলার পাশাপাশি কলকাতা,  পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম ও হাওড়ার সমস্ত প্রাথমিক বিদ্যালয় শনিবার বন্ধ থাকবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষা দপ্তরের দুই বিভাগীয় সচিব সৌমিত্র মোহন এবং  আর সি বাগচী শুক্রবারই এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন ওই সাতটি জেলার ইনসপেক্টর অফ স্কুল ও চেয়ারম্যানদের। নির্দেশকায় বলা হয়েছে দুর্যোগের কবল থেকে ছাত্রছাত্রী ও কচিকাঁচার দলকে নিরাপদ দুরত্বে রাখার জন্যই শনিবার সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখতে হবে। এদিকে শক্তি আরও বাড়িয়ে অতি ভয়ংকর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বুলবুল। রবিবার ভোরে এই ঝড় সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিমি। তা বেড়ে ঘণ্টায় ১৩৫ কিমিও হতে পারে। এরপর বুলবুল পাড়ি দেবে বাংলাদেশে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে স্থলভাগে ঢোকা শুরু করবে বুলবুল। দমকা বাতাসের গতিবেগ ১০০/১১০ কিমি/ঘণ্টা হতে পারে। ১০ বছর পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড়ের বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় বর্তমানে সাগরদ্বীপের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৫৩০ কিমি দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত খবর ছিল, বাংলায় না আছড়ে শেষ মুহূর্তে বাংলাদেশের দিকে সরে যেতে পারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুলবুল। রাতে জানা গেল, বুলবুলের পথে পড়ে যেতে পারে বাংলার সুন্দরবনও। যে সম্ভাব্য গতিপথ মৌসম ভবন দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারতীয় সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। তার পর সেটি সরে যাবে বাংলাদেশের ভিতরে। ফলে রাজ্যের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির জোর আশঙ্কা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। শনিবার ভারী থেকে অতি ভারী এমনকী এক-দু’জায়গায় চরম ভারী বর্ষণও হতে পারে। উত্তাল হবে সমুদ্র। রবিবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। হাওয়ার ধাক্কায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার আশঙ্কা। ভাঙতে পারে কাঁচা বাড়িও। ঝড়-বৃষ্টিতে ধান, সব্জিরও ক্ষতি হতে পারে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে বৃহস্পতিবারই ওডিশা, আন্দামানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…