বিএসএনএলের নতুন চমক; গ্রাহকদের জন্য থাকছে দুর্দান্ত অফার

টেক ডেস্ক: নতুন বছরে নতুন চমক বিএসএনএল-এর। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য আবারও নতুন অফার নিয়ে হাজির। এবারে নতুন ব্রডব্যান্ড অথবা ল্যান্ড লাইন কানেকশন অথবা ফাইবার কানেকশন গ্রহণ করলে আর কোনরকম চার্জ দিতে হবে না ইনস্টল করার জন্য। তবে থাকছে বেশ কিছু শর্ত ।
বর্তমানে ব্রডব্যান্ড পরিষেবা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অতিরিক্ত কিছু খরচ দিতে হবে। তার পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু খরচ থাকে যা মিলিয়ে ব্রডব্যান্ড কানেকশনের খরচ অনেকটা বেড়ে যায়। কিন্তু ব্রডব্যান্ড গ্রাহকদের নিজেদের দিকে আকর্ষিত করতে এবারে বিএসএনএল একটি নতুন অফার নিয়ে চলে এসেছে। রাজ্যের যে কোনও গ্রাহক যদি বিএসএনএল ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন অথবা ফাইবার কানেকশন গ্রহণ করেন তাহলে সেটি ইন্সটল করার খরচ আর দিতে হবে না তাদের। সংস্থা বিনামূল্যে তাদের বাড়ীতে তাদের কানেকশন ইন্সটল করে দেবে।

তবে সব গ্রাহক কিন্তু এই অফারের আওতায় আসবেন না। বিএসএনএল জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তারিখের আগে যারা পুরনো বিএসএনএল কানেকশন বাতিল করেছেন তারা যদি নতুনভাবে ব্রডব্যান্ড লাইন কিংবা ফাইবার কানেকশন গ্রহণ করেন তাহলে ইনস্টল খরচ নেওয়া হবে না। তার সাথেই এটাও প্রযোজ্য, এই অফার যদি আপনি গ্রহণ করতে চান তাহলে একসাথে কিন্তু ছয় মাসের পেমেন্ট করতে হবে। তবে যারা ফাইবার কানেকশন গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে LCO প্রভিশনিং চার্জ দিতে হবে।

তবে, বর্তমানে শুধুমাত্র কেরালার জন্য এই নতুন সুবিধা আনা হয়েছে। মনে করা হচ্ছে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবা চালু করা হবে কিছুদিনের মধ্যে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…