BSF Jawan: তরুণীর সাথে আসনাই ছুটতেই প্রেমিকারই বাড়িতে ঢুকে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল বিবাহিত BSF জওয়ান ! মেদিনীপুর শহরে সিসি ফুটেজে ধরা পড়া সেই লোমহর্ষক ছবি

হাতে জ্যারিকেন নিয়ে প্রবেশ এবং গায়ে পেট্রোল ঢালার বিভিন্ন মুহুর্ত

নিজস্ব সংবাদদাতা: নিজের বিবাহিত জীবন লুকিয়ে প্রেম করেছিলেন আরেক তরুণীর সাথে। ধরা পড়ার পর তরুণী প্রেম ভেঙে দিতেই সরাসরি প্রেমিকার বাড়িতে পৌঁছে ব্যারেল ভর্তি পেট্রোল গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ব্যর্থ হলেন এক BSF জওয়ান! শনিবার মেদিনীপুর শহরের পাটনা বাজারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই। হাতে পেট্রোলের জেরিক্যান নিয়ে আসা ওই BSF জওয়ান যে ভাবে গায়ে পেট্রোল ঢেলে এই চেষ্টা করেলন সেই ঘটনার সিসিটিভি  ফুটেজ ভাইরাল হতেই চমকে উঠেছেন মানুষ। বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।

জানা গেছে বর্তমানে ছত্তিশগড়ে কর্মরত ওই জওয়ানের বাড়ি মেদিনীপুর শহরেই। ২০১৮ সাল থেকে পাটনাবাজারের মুকুন্দসায়র এলাকার এক যুবতীর সাথে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। যুবতীর কাছে জওয়ান গোপন রেখেছিলেন যে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। মাঝে মধ্যে বাড়ি ছুটি নিয়ে বাড়িতে আসলে যুবতীর সঙ্গে ঘুরতে বেরুতেন, ঘন্টার পর ঘন্টা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেন তিনি। ছত্তিশগড়ে থাকলে ফোনেই চলত ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ। যুবতীর পরিবারের তরফে জানানো হয়েছে দুজনের মধ্যে প্রেম ছিল ঠিকই এবং তার পরিণতি গড়াচ্ছিল বিয়ের দিকেই। খুব স্বাভাবিক ভাবেই তাঁদের পরিবারের মেয়ে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল কিন্তু পরে জানতে পারা যায় তাঁদের মেয়ের সঙ্গে প্রতারণা করেছে ওই জওয়ান। রীতিমত স্ত্রী সন্তান নিয়ে আগে থেকেই সংসার করছে জওয়ান।

জানা গেছে এরপরই সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় ওই তরুণী। ফোনে কিংবা ম্যাসেজে কোনোও যোগাযোগ রাখছিলেননা ওই তরুণী। এরপরই শনিবার নিজের বাহিনীর পোশাক পরেই সটান তরুণীর বাড়িতে হানা দেন ওই BSF জওয়ান। তরুণীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতে পেট্রোল ভর্তি জ্যারিকেন নিয়ে চিৎকার করতে করতে ছুটে দ্রুত আসছেন তিনি। বাড়ির বারান্দায় ঢুকেই গায়ে পেট্রোল ঢালতে শুরু করেন তিনি। ঘরের ভেতর থেকে গোটা দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে বেরিয়ে আসেন তরুণী ও তার বাবা। জওয়ানকে নিরস্ত্র করার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে মেঝেতে পড়ে থাকা পেট্রোলে পা পিছলে পড়তেও দেখা যায় জওয়ান কে। কোনও রকমে তাঁকে বাড়ির বাইরে বের করতে সক্ষম হন তাঁরা। এই সময় ছুরি দিয়ে তরুণী ও তার বাবাকে আহত করেন বলেও অভিযোগ।

হৈ হট্টগোল শুনে ছুটে আসে আশেপাশের প্রতিবেশীরা। সবার চেষ্টায় গায়ে আর আগুন দিতে পারেনি ওই জওয়ান। সবাই মিলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায় ওই জওয়ানকে। ওই জওয়ানের পাল্টা দাবি যুবতী ও তার পরিবার বিভিন্ন সময়ে তাঁর কাছে টাকা নিয়েছে এখন অন্য যুবকের সাথে প্রেমে মজে সেই টাকার কথাও অস্বীকার করছে তারা। যে কারনে তাদের শিক্ষা দিতেই অমন ঘটনা ঘটাতে গেছিলেন। যদিও যুবতীর পরিবারের পাল্টা দাবি প্রেম চলাকালীন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ইদানিং ব্ল্যাকমেইল করছিল আর তাই নিয়ে আইনের পথে যাওয়ার কথা ভাবছিল তারা। তরুণীর পরিবারের আরও অভিযোগ তরুণীকে হত্যা করার উদ্দেশ্যে নিয়েই ছুরি এনেছিলেন ওই জওয়ান এবং তা চালিয়েও দেওয়া হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তেমন আঘাত লাগেনি। পুলিশে অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…