এখন খবর

শুভেন্দু-দিলীপের মিছিলে ইটবৃষ্টি, পাল্টা বিজেপির, বাইক ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড দক্ষিণ কলকাতায়

অশ্লেষা চৌধুরী:নাড্ডার পর শুভেন্দু র‍্যালিতে হামলা। দক্ষিণ কলকাতার শাসমলে শুভেন্দুর মিছিলে হামলা, চারু মার্কেট সহ ৩ জায়গায় হামলার খবর। শুভেন্দুর মিছিল লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা ইট ছোঁড়া ও বাইক ভাংচূর বিজেপির। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা। অভিযোগের তির তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার শাসক শিবিরের।

সোমবার বিকেলে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু করে রাসবিহারী অ্যাভেনিউর উদ্দেশে রওনা হয় শুভেন্দু অধিকারীর মিছিল। সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই মিছিল পিএসসি ভবনের কাছে পৌঁছতেই রাস্তার ওপার থেকে ধেয়ে এল একের পর ইট। আধলা ইট নিয়ে ছোঁড়া হল বিজেপির মিছিলে। অভিযোগ, মিছিল চলাকালীন রাস্তার অপর প্রান্ত থেকে বিকৃত অঙ্গভঙ্গি করা হয় এবং তৃণমূলের পতাকা হাতে কয়েকজন মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়ে।

এরপরেই বিজেপি সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙ্গে; তাদের পক্ষ থেকেও চলে পাল্টা ইট বৃষ্টি। চলে বাইক ভাংচুর। পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও এলাকায় পুলিশের নজরদারি ছিল কড়া। তবে এই প্রথম নয়, মাস খানেক আগে ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার মিছিলে ইট ছুঁড়েছিল দুষ্কৃতিরা। তাতে আহত হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের মতো নেতারাও। তাঁদের ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হয়েছিল সেদিন। এবার সোমবার প্রকাশ্য দিবালোকে ফের ঢিল ছোঁড়া হল শুভেন্দু-দিলীপের মিছিলে। বিজেপির দাবী, রোড শো-তে এসে তাঁদের এক কর্মীর মাথা ফেটেছে। আহত বহু।

সোমবার এ ঘটনার নিন্দা করেছে সমস্ত বিরোধী দল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “তৃণমূল আর রাজনৈতিক মোকাবিলা করতে পারছে না। গুন্ডামিতে নেমে পড়েছে।” তাঁর কথায়, “আমি তো বলেছি, বাংলায় গণতন্ত্র নেই। তা আবার প্রমাণ হয়ে গেল।”

বিজেপি মুখপাত্ররা বলেন, “পঞ্চায়েত ভোটে গ্রামে তৃণমূল যা করেছিল, এ বার তা শহরেও করতে চাইছি। বিরোধীদের মেরে ধরে ভয় দেখিয়ে ভোট লুঠ করার ধান্দা করছে। কিন্তু এ বার তা আর হবে না। মানুষ প্রতিরোধ করবে।” দলের এক রাজ্য নেতার কথায়, “নির্বাচন কমিশনের কর্তারা ইতিমধ্যে কয়েক দফায় বাংলায় এসেছেন। তাঁরাও নিশ্চয়ই এ সব ফুটেজ দেখবেন। ফলে বিরোধীদের আর তাঁদের কাছে নতুন করে অভিযোগ জানাতে হবে না।”

তবে ঘটনা অস্বীকার করেছে শাসকদল। শাসক শিবিরের কলকাতার এক নেতা বলেন, ‘পুরোটাই বিজেপির সাজানো। ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বিজেপিই গোটা ব্যাপারটা সাজিয়েছে। তৃণমূলের পতাকা তো বাজারে সব জায়গা থেকেই কেনা যায়।’

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…