নিউজ ডেস্ক: ভোট পরবর্তী অশান্তি থামার নাম নেই ফলাফল ঘোষণার আগের রাতেও। গণনা শুরু হওয়ার আগেই কোচবিহারের মাথাভাঙা থেকে বোমা উদ্ধার হল। রাস্তার পাশেই তাজা বোমা দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী এক্রামুল হকের বাড়ির কাছে রাস্তার উপর বোমাটি পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এটি দেখতে পান। তারাই পুলিশে খবর দেন। তবে কে বা কারা এলাকায় বোমা রেখে গেল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
মাথাভাঙার পচাগড় মোড়ের কাছেই বোমাটি পড়েছিল। বাসিন্দাদের দাবি এলাকায় অশান্তি পাকানোর জন্যই এখানে বোমাটি রাখা হয়েছিল। এদিকে বোমা রাখার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, গণনার দিন এলাকায় আতঙ্ক তৈরির জন্য বিজেপির লোকজনই বোমা রেখেছিল। এলাকায় অশান্তি পাকানোর জন্য এসব করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের অভিযোগ গোটা ঘটনায় যুক্ত রয়েছে তৃণমূল।
তৃণমূলের কোন্দলের জেরেই এখানে বোমা রাখা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি গোটা জেলা জুড়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। গোটা ভোটপর্ব জুড়ে শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তারই পরিণতিতে পচাগড় মোড়ে বোমা রাখা হয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই বোমাটি উদ্ধার করেছে। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…