এখন খবর

মুখ্যমন্ত্রী শহরে থাকাকালীনই উদ্ধার বোমা-পিস্তল-কার্তুজ! গ্রেপ্তার ৭ দুষ্কৃতি

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সফরকালেই শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের কানকাটা মোড় এলাকার একটি মুদিখানা দোকান থেকে উদ্ধার হল দুটি বোমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ওই এলাকায়। ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি শহরের আরেক প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে জনসভা করে শিলিগুড়িতে ফিরেছেন, রাতে ছিলেন শিলিগুড়ি একটি বেসরকারি হোটেলে। তবে এরই মাঝে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকার কানকাটা মোড়ের একটি মুদি দোকান থেকে উদ্ধার হল দুটি বোমা। জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ওই মুদি দোকানে হানা দিয়ে এই বোমা দুটি উদ্ধার করে। একই সাথে ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। ধৃতরা হল সুজিত সরকার, বাবু গুরুং, গোপাল বিশ্বাস, শঙ্কর দাস ও গনেশ মন্ডল। ধৃতদের এদিন রাতেই শিলিগুড়ি ভক্তিনগর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানতে পারা গেছে যে, ধৃতদের রিমান্ডে নিয়ে পুলিশ সমস্ত ঘটনা তদন্ত করবে। তবে কি করে ওই এলাকায় এই বোমা দুটি এল তা তদন্ত করে দেখছে গোয়েন্দা বিভাগ।

অপরদিকে সোমবার রাতে শহরের দুটি জায়গা থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। এনজেপি থানা সংলগ্ন রেল হাসপাতালের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম বিভাস দত্ত, বাড়ি সূর্যসেন কলোনির ‘এ’ ব্লকে। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

অন্যদিকে এদিন রাতেই হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম কালু দে ওরফে সঞ্জয়। পুলিশ সূত্রে খবর, সাদা রঙের একটি স্কুটিতে করে হায়দারপাড়া মার্কেট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল ধৃত।তার কোমরে গোঁজা ছিল একটি আগ্নেয়াস্ত্র এবং তার কাছেই ছিল তিন রাউন্ড কার্তুজ। মঙ্গলবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…