এখন খবর

পর্যটক বোঝাই নৌকা ডুবে গেল সুন্দরবনে! আতঙ্কে মৃত ১, স্রোতের টানে তলিয়ে যাওয়া নিখোঁজ আরও এক মহিলা পর্যটক, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

নিউজ ডেস্ক: করোনা কালের নিষেধাজ্ঞা কাটিয়ে সবে শুরু হয়েছিল সুন্দরবনের পর্যটন কিন্তু তারই মধ্যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরতে হল একটি পর্যটন দলকে। নৌকায় করে নদী বক্ষে ভ্রমন করতে করতে জঙ্গল দেখার আনন্দ নিমেষে বদলে গেল আতঙ্কে। নৌকা ডুবে জলে পড়ে উদ্ধার হওয়ার পরও ভয়ঙ্কর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক পর্যটক। স্রোতের টানে তলিয়ে যাওয়া এক মহিলা পর্যটকের খোঁজ মেলেনি ৮ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও। তাঁরও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীন বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনায় যাত্রীসুরক্ষা প্রশ্নের মুখে সুন্দরবনের পর্যটন।

রবিবার, শীতের ছুটি কাটাতে গিয়ে এমনই মর্মান্তিক ও ভয়ঙ্কর অভিজ্ঞতা হল সুন্দরবনের হেড়োভাঙা নদীর ঝড়খালি জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মাঝিরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগালেও এড়ানো যায়নি দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নৌকায় ২১ জন পর্যটক সুন্দরবন ভ্রমণের উদ্দেশে ঝড়খালি জেটি থেকে রওনা হন। নৌকা কিছুদূর এগোতেই প্রচণ্ড স্রোতে ভারসাম্যহীন হয়ে তা ডুবে যায়। ঘটনা দেখতে পেয়েই পর্যটকদের উদ্ধার করতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে মৎস্যজীবীরা। তৎপরতার সঙ্গে ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ১মহিলা পর্যটকের খোঁজ মেলেনি এখনো।

এদিকে যে ২০জন পর্যটককে উদ্ধার করা হয়েছিল তাঁদের মধ্যে পর সুবোধ জিতানু নামের এক পর্যটক প্রচন্ড আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই পর্যটকের বাড়ি আসানসোলে বলে জানা গিয়েছে।

অন্যদিকে উদ্ধার কার্য চলার সময় নদীতে স্রোত থাকায় খোঁজ মেলেনি এক মহিলা পর্যটকের। অনুমান করা হচ্ছে নদীতে তলিয়ে যাওয়ার পর স্রোতের টানে দূরে কোথাও ভেসে গিয়েছেন তিনি। পুলিশ এবং স্থানীয় মাঝির দল তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলেই জানা গিয়েছে। ওই মহিলা পর্যটকের নাম প্রতিমা দলুই বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে পর্যটকদের নিরাপত্তা নিয়ে। নৌকাতে ২১জন যাত্রীকে তোলার মত পরিকাঠামো ছিল কিনা, অভিজ্ঞ মাঝি সেই নৌকা চালাচ্ছিল কিনা সে সব খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…