মাঝ গঙ্গায় মুখোমুখি ধাক্কায় নৌকা উল্টে ১২জনের মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব সংবাদদাতা: মাঝ গঙ্গায় দুটি লঞ্চের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। এখনও পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছিল বিহারের বেশ কিছু এলাকায়। ফলে বিভিন্ন জায়গায় ছোটখাট দুর্ঘটনাও ঘটে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে বিকেলের দিকে সবথেকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হালদি ছাপরা সঙ্গম থানা এলাকার মানের গঙ্গা এলাকায়। গঙ্গা দিয়ে দুটি নৌকায় করে প্রায় ৩০ জনের বেশি শ্রমিক যাচ্ছিলেন। কিন্তু, কুয়াশার জেরে নৌকা দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে সেগুলি উলটে সমস্ত শ্রমিক জলে পড়ে যান। পরে তাঁদের মধ্যে অনেকে নদীর পারে পৌঁছাতে সক্ষম হলেও ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুজন নিখোঁজ রয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত কুয়াশার জন্যই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান প্রশাসনিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকজনকে তাঁরা উদ্ধার করতে সমর্থ হলেও ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসাও চলছে। প্রাথমিকভাবে কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেলেও বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…