ফের রক্ত ঝড়লো কাশ্মীরে; সন্ত্রাসী হামলায় শহীদ ২ পুলিশ সহ ৪

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সোপরে সিআরপিএফ এবং পুলিশ দলের উপর বড় সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা সিআরপিএফ এবং পুলিশ দলকে (জে ও কে পুলিশ) আক্রমণ করেছে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য শহীদ হয়েছেন। একই সময়ে আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া এই সন্ত্রাসী হামলায় ২ জন নাগরিকরও মারা গেছেন।

রাজ্য পুলিশ সূত্রে খবর, এই হামলার লক্ষ্য ছিলেন সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী। এদিন সকালে আরামপোরা এলাকায় টহলদারি সময় তাঁদের ওপর হামলা হয়। আচমকা এই হামলার প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা জবাব দেন নিরাপত্তা বাহিনী।

শেষ পাওয়া খবর পর্যন্ত, জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাসি চালাচ্ছে পুলিশ। এই হামলার ঘটনায় নিন্দায় সরর সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজনীতিবিদরা। এদিকে, জঙ্গি এনকাউন্টার কিংবা সংঘর্ষে উপত্যকার একাধিক এলাকা উত্তপ্ত হচ্ছে বারংবার। গত ফেব্রুয়ারি মাসে বুধগাম জেলার বীরওয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান এক পুলিশকর্মী। জঙ্গি ও সুরক্ষা বাহিনীর মধ্যে লড়াইয়ে আরও এক কর্মী আহত হয়েছিলেন।

কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেছেন যেজ সোপরে এই হামলায় দুই পুলিশ সদস্য শহীদ হয়েছেন। একই সময়ে এই আক্রমণে দুজন নাগরিকও মারা গিয়েছেন। এই হামলায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…