Categories: এখন খবর

গণধর্ষণ ও খুনের প্রতিবাদে বালিচকে মোমবাতি মিছিল

নিজস্ব সংবাদদাতা: হায়দ্রাবাদে চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে খুন ও সর্বত্র এই একই ধরনের ঘটনার ভয়াবহ পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করার দাবিতে মঙ্গলবার  বিকেল ৫ টায় বালিচক স্টেশন উন্নয়ন কমিটির উদ্যোগে বালিচক রেল স্টেশন থেকে কালো ব্যাজ পরে শুরু হয় মোমবাতি মিছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার মহিলা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ এই মিছিলে পা মেলান। গোটা বালিচক শহর পরিক্রমা করে এই মিছিল। কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মাইতি বলেন, ‘যেভাবে দিনের পর দিন সমাজে নারীদের চলাফেরার ক্ষেত্রে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে তা অত্যন্ত উদ্বেগের। আমাদের দাবি এই ধরনের ঘটনার দ্রুত বিচারের নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে।’ কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী এবং কালিশংকর গাঙ্গুলী বলেন, ‘অপরাধীদের কঠোর শাস্তি শুধু নয়, এর পাশাপাশি মদ ও মাদকদ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এবং পর্ণ সাইট গুলি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।’

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…