Categories: এখন খবর

ফের কলকাতায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫টিরও বেশি গাড়ি, আগুনের গ্রাসে কোটি টাকার সম্পত্তি

পুড়ে ছাই , পড়ে আছে সার সার গাড়ির কঙ্কাল

নিজস্ব সংবাদদাতা: ফের অগ্নিদগ্ধ কল্লোলিনী কলকাতা আর এবার পুড়ে ছাই হয়ে গেল ৩৫টি চারচাকা। মহানগরের এদিনের আগুনের ভয়াবহতা কোটি টাকার সম্পত্তিকে গ্রাস করে নিয়েছে। দমকল সূত্রে জানা গেছে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি বাইপাসের ধারে কলিকাপুর লাগোয়া গাড়ির একটি ওয়ার্কশপে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে পারলেও, ওই সার্ভিস সেন্টারের থাকা ৩৫ টির বেশি গাড়়ি পুড়ে ছাই হয়ে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ তারা আগুনের খবর পায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ প্রথম আগুন দেখতে পান ওই ওয়ার্কশপের কর্মীরা। কালিকাপুরের কিসান মার্কেটের কাছে ওই ওয়ার্কশপ। প্রথমে কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও, দ্রুত আগুন ছড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
স্থানীয়রা জানিয়েছে  কার্যত জতুগৃহ ছিল ওই ওয়ার্কশপটি কারন  পেট্রোল, ডিজেল এবং মোবিলের মতো দাহ্য পদার্থ মজুত ছিল সেখানে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে যায়। এখনও আগুনে কেউ আটকে পড়েছেন বা আহত হয়েছেন এমন কোনও খবর নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকল কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। দমকল মন্ত্রী বলেন,‘‘ কী ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আর ওই ওয়ার্কশপে অগ্নিনির্বাপক ব্যাবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও দেখা হচ্ছে।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…