Categories: এখন খবর

লালগড়ে ৪০হাতির হানা, বিঘার পর বিঘা ফসল হাতির পেটে, বিক্ষোভ কৃষকদের

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার লালগড়ে গত তিনধরে ৪০টি হাতির একটি পালের তান্ডবে দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার কৃষিজীবী পরিবারগুলি । লালগড়ের জিরাপাড়া মৌজায় ওই   দলমার হাতিদের তাণ্ডবে তছনছ আলু সবজি সরসে আখের ক্ষেত। কৃষকদের আভিযোগ সব কিছু জেনেও  বন দপ্তর নির্বিকার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিকার সহ ক্ষতিপূরণ চেয়ে জিরাপাড়াতে সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হোন এলাকার কৃষকরা। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এলে ক্ষতিগ্রস্ত চাষের জমিতে নিয়ে গিয়ে সেই দৃশ্য দেখিয়ে কৃষকরা বিক্ষোভ দেখায়। অবিলম্বে এলাকা থেকে হাতির দলকে সরানোর ব্যাবস্থা এবং বিঘাপ্রতি ৩০ হাজার টাকা ক্ষতিপূরনের দাবী জানায় স্থানীয় কৃষকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সন্দীপ সামন্ত বলেন তিনি সাড়ে চারবিঘা জমিতে  চট জলদি আলুর চাষ করেছিলেন। আর কয়েকদিনের মধ্যেই আলু মাঠ থেকে তুলতেন। শেষ মুহুর্তে এমন হাতির তান্ডবে তার তিন বিঘা আলু জমির পুরোটাই হাতির দল খেয়ে নিয়েছে।  অপর এক চাষী প্রতীত সামন্ত বলেন তার আড়াই বিঘা জমির বাঁধা কপি ও ফুল কপি পুরোটাই হাতির পাল সাবাড় করেছে। সুশীল মাহাত বলেন তিনি বিঘাপ্রতি ৮ হাজার টাকা ফুরানে অগ্রিম দিয়ে হাড়াই বিঘা পরের জমি এবং নিজের ১৮ কাঠা জমিতে আলু চাষ করে আজ সর্বশান্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার চাষ জমি থেকে এক ছটাকও ফসল ঘরে আসার মতো কিছু নেই। উত্তম মাহাত বলেন তার তিন বিঘা সরসে জমির ফসল কিছুটা বাদ দিলে বাকী পুরোটাই হাতির পেটে গেছে।  গত তিনদিনে এই জিরা পাড়া মৌজায় দেড়শ বিঘা মতো জমির ফসল খেয়েছে হাতির দল। আলু কপি সরসে সহ আখ এমন জমির ফসল খেয়ে এবং হাতির দলের পায়ের চাপে প্রভূত ক্ষতি হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৃষকদের আভিযোগ হাতি আগমন জানতে পেরে প্রথমদিনই বন দপ্তরকে ক্ষতিগ্রস্ত চাষীরা বিট দপ্তরে গিয়ে এমন ঘটনা জানিয়ে ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছিল। সেই হাতি তাড়ানোর ব্যাবস্থা বনদপ্তর বা সরকার না করায় গত তিন দিনে কৃষকদের ফসলের এমন ক্ষতির কারনে সর্বশান্ত হতে হলো। ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবী নিয়ে পথ অবরোধ করলে বনদপ্তরের  কর্মীরা ঘটনাস্থলে আসেন। ক্ষতিপূরনের আশ্বাস পাওয়ায় পথ অবরোধ তুলে নেয় স্থানীয় মানুষরা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…