মোবাইল নম্বর পোর্টিং এর নতুন নিয়ম জেনে নিন বিস্তারিত

মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর সংস্থা বদলের প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে করা যাবে আজ থেকেই, এমনটাই জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। একটি সার্কলের মধ্যে প্রতি পোর্ট আউট করতে তিন দিনের বেশি সময় নেওয়া  যাবে না ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর এক সার্কল থেকে অন্য সার্কলে নম্বর পোর্ট করার ক্ষেত্রে তা করতে হবে পাঁচ দিনের মধ্যে। আগে এই কাজটি করতে সময় লাগত প্রায় ১৫ দিন।

এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ
মোবাইল নম্বর পোর্টেবিলিটি কী?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বর্তমানে গ্রাহকরা যে টেলিকম অপারেটর ব্যবহার করেন, সেই অপারেটরের সার্ভিস যদি কোনও গ্রাহকের পছন্দ না হয়, বা অন্য কোনও কারণে তাঁরা বিকল্প অপারেটরের সার্কেলে নিজেদের নম্বর না বদলেই অপারেটর বদল করতে পারবেন। অন্য অপারেটরের সঙ্গে সেই একই নাম ও নম্বরের দ্বারাই সংযুক্ত হবেন গ্রাহকেরা।
অন্য নেটওয়ার্কে পোর্ট করতে গেলে কতদিন সময় লাগে ?
ট্রাইয়ের নতুন নির্দেশিকা অনুসারে আগের থেকে আরও সহজতর করে তোলা হয়েছে এই মোবাইল নম্বর পোর্টেবিলিটি প্রক্রিয়া।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগে এক অপারেটর থেকে অন্য অপারেটরের নিদির্ষ্ট সার্কেলের যেতে যেখানে সময় লাগত প্রায় ১৫ দিনের মতো। সেখানে এখন সময় লাগবে তিন থেকে পাঁচ দিন। ট্রাইয়ের তরফে এটাই বলা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে এক অপারেটর সার্কেলের মধ্যে প্রতি পোর্ট আউট রিকোয়েস্ট এর তিন দিনের মধ্যে মেটাতে হবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে। আর এক সার্কল থেকে অন্য সার্কলে নম্বর পোর্ট করার ক্ষেত্রে তা করতে হবে পাঁচ দিনের মধ্যে। তবে জম্মু-কাশ্মীর, আসাম, উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে ১৫ দিন সময় লাগবে নম্বর পোর্ট করতে।

কীভাবে নম্বর পোর্ট করবেন?
অন্য অপারেটরে পোর্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম যা প্রয়োজন তা হল ইউনিক পোর্টিং কোড বা ইউপিসি।
এই ইউপিসি জেনারেট করতে হলে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমে ‘PORT’ <space> এবং নিজের দশ অঙ্কের মোবাইল নম্বর দিয়ে 1900 নম্বরে একটি এসএমএস করতে হবে।
এরপরেই গ্রাহক এসএমএসের মাধ্যমে একটি ইউপিসি কোড পাবেন। যেটি সব সার্কেলের ক্ষেত্রে বৈধ ৪ দিনের জন্য। জম্মু কাশ্মীর, আসাম, উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে বৈধতার সময়সীমা ৩০ দিন।
এরপর যে অপারেটরে নম্বর পোর্ট করতে চাইবেন গ্রাহক, সেই অপারেটরের কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে হবে।
 সেখানে কাস্টমার অ্যাকুইজিশন ফর্ম (সিএএফ) এবং পোর্ট ফর্ম পূরণ করতে হবে। পাশাপাশি KYC ডকুমেন্ট দিয়ে পেমেন্টও করতে হবে।
 ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার পর একটি নতুন সিম ইস্যু করা হবে। গ্রাহক তার ফোনে একটি পোর্টিং রিকোয়েস্টের এসএমএসও পাবেন।
সেই এসএমএসটি লেখা থাকবে পোর্টিংয়ের তারিখ এবং সময়ের সমস্ত বিস্তারিত তথ্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…