আইআইটির ছাত্রদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ, তীব্র প্রতিক্রিয়া জানালেন পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা: শিক্ষা প্রতিষ্ঠানের ওপর গুণ্ডামি, সম্প্রদায়িক্ ভেদাভেদ থেকে আজাদি চেয়ে শ্লোগান দিয়েছিলেন আইআইটি খড়গপুরের কিছু ছাত্র ছাত্রী। তাঁদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ বলে জানালেন বিজেপি নেতা অধ্যাপক সায়ন্তন বসু। বসু জানান, অনেক আজাদি দেখেছি, কিসের আজাদি ? যারা আজাদি আজাদি করছে তাদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ, সত্যিকারের আজাদি দেওয়া উচিৎ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার মেদিনীপুর শহরে এনআরসি আর ক্যাটের জন্য অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপনের কর্মসুচী নিয়ে জমায়েত করেছিল বিজেপি আর সেই অনুষ্ঠানের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বসু। যদিও বসু এদিন ব্যাপক ক্ষেপে গিয়েছেন সাংবাদিকদের ওপরে। কানাইয়া কুমারের অনুকরনে বিভিন্ন ক্যাম্পাসে ‘আজাদি’র শ্লোগান তুলছে শুনেই ক্ষেপে গিয়ে বসু বলেন, ‘জেএনইউ, আলীগড়, জামিয়ার মত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এরকম শ্লোগান উঠছে আর তাকেই আপনরা বড় করে দেখাচ্ছেন। দেশে আরও কত বিশ্ববিদ্যালয় আছে,  কই সেখানে তো এসব হচ্ছেনা। চার পাঁচটা জায়গায় কয়েকটা লোক নেচে বেড়াচ্ছে তাতে আপনারা এত চিন্তিত কেন? কুমারগঞ্জে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেল কই আপনারা তো কিছু বলছেন না। নাকি দিদিকে ভয় পাচ্ছেন। মিডিয়া এসব বেশি করে তুলে ধরছে । মিডিয়ার এসব করা উচিৎ নয় । মিডিয়ার আজাদি আছে বলেই কি যা খুশি তাই করবে নাকি?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নৈহাটির বিস্ফোরন প্রসঙ্গে বসু বলেন, ‘পশ্চিমবঙ্গ এখন জেহাদীদের স্বর্গ রাজ্য। বারুদের স্তুপ তৈরি করে রাখা হয়েছে। আমার তো মনে হয় পরের বোমটা ফাটবে কালীঘাটে। আর সেটা এমন ফাটবে যে উনি নারকেল গাছে উঠে যাবেন। তখন বুঝবেন কত ধানে কত চাল?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে বসুর মন্তব্যের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আইআইটির সেদিনের বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, ”দেশের বিভিন্ন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে হামলা চলছে। কখনও পুলিশ আর কখনও গুন্ডা দিয়ে। আমরা আশংকা প্রকাশ করেছিলাম যে আমরাও হয়ত আক্রান্ত হব । আজ সায়ন্তন বসু যে ভাষায় কথা বললেন তাতে তো স্পষ্ট যে আমরাও নিরাপদ নই। উনি তো প্ররোচনা দিয়েই গেলেন।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…