বাবার মজুত করা বিস্ফোরনে উড়ে গেল কিশোরের হাত

নিজস্ব সংবাদদাতা : বাবা মজুত করেছিল  বিস্ফোরক মাশুল দিল ছেলে। হঠাৎই বিস্ফোরনে প্রায় উড়ে গেল কিশোরের হাত । বীরভূম জেলার রামপুরহাট থানার ছোড়া গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য এলাকা জুড়ে । স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামেরই এক চতুর্থ শ্রেণির ছাত্র অভিজিৎ মেহনা তার বাড়ির সামনে বৃহস্পতিবার সকালে তার বন্ধুদের সাথে খেলা করছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সময় বাড়ির সামনে এক আবর্জনার স্তুপের মধ্যে তারা একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পায়। কৌতহলবশত সেটা হাতে নিতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। এর জেরে ঝলসে যায় অভিজিতের ডান হাত। জানা গেছে, অভিজিতের ডান হাতটি কুনুইয়ের নীচ থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অনুমান, প্যাকেটের মধ্যে মজুদ ছিল জিলেটিন স্টিক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জখম শিশুর মা সান্ত্বনা মেহেনা জানিয়েছেন, আমার স্বামী পাথর খাদানের কর্মী। মাঝে মাঝে তিনি খাদান থেকে বিস্ফোরক এনে সাবধানমতই মাটিতে, আবর্জনার মধ্যে মজুদ করে রাখত। এই রকম বিপদ হবে ভাবিনি।
প্রশ্ন হল কি ভাবে খাদান থেকে ওই মারাত্মক বিস্ফোরন বেরিয়ে আসত আর সেই বিস্ফোরক কোথায় যেত? পুলিশ তদন্ত শুরু করেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…