এখন খবর

“হ্যাশট্যাগ কেন দিদি রাগ ?” তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল বিজেপির

নিউজ ডেস্ক: বিজেপির এবার’মাইন্ড গেম’-এ খেলা শুরু, তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল, শহরের রাজপথে ছেয়ে গেল নতুন পোস্টার। তাতে লেখা রয়েছে, “হ্যাশট্যাগ রাগ কেন দিদি।“ ভোটের মুখেই এবার ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিজেপির নতুন পোস্টার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলায় যেখানে প্রচার করছেন সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ব্যাঙ্গাত্মক সুরে বলছেন ‘দিদি..ওওওও.. দিদি’। মোদীর এই সুর করে দিদি ডাক নিয়ে বেশ রুষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী। নিজের প্রচার মঞ্চেই এই নিয়ে মেজাজ হারিয়েছেন তিনি। আর মমতার সেই মেজাজ হারানোকেই হাতিয়ার করে মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছেন মোদী- শাহরা।

বিজেপির নতুন পোস্টারে লেখা হয়েছে ‘হ্যাশট্যাগ দিদি রাগ কেন?’ লাল রঙয়ের ব্যাকগ্রাউন্ডে হলুদ রং দিয়ে লেখা হয়েছে হোর্ডিং-ব্যানার-পোস্টার। আর সেটা ছড়িয়ে পড়েছে শহরের রাজপথ থেকে গলিপথ, মেট্রো স্টেশনের মোড় থেকে রেল স্টেশনের মোড় সর্বত্র ছড়িয়ে পড়েছে বিজেপির এই নতুন পোস্টার। আর তাই নিয়ে নতুন করে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শহরে।

বিধানসভা ভোটের প্রচারে এক রকম নতুন কৌশল নিতে শুরু করে দিয়েছেন মোদী -শাহরা তা বলাই যায়। মমতা যত মেজাজ হারাচ্ছেন, বিজেপিকে তীব্র আক্রমণ করছেন। কড়া ভাষা ব্যবহার করছেন বিজেপির বিরুদ্ধে। তারাও সেটাকেই হাতিয়ার করছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…