TRENDS

উন্নাও কান্ডে ধর্ষক বিজেপি বিধায়ককে যাবজ্জীবন কারদন্ডের আদেশ দিল আদালত

Abhirup Maity
                 উন্নাও কান্ডে ধর্ষক বিজেপি বিধায়ককে যাবজ্জীবন কারদন্ডের আদেশ দিল আদালত
নিজস্ব সংবাদদাতা: আভিযোগই নিতে চায়নি পুলিশ অথচ যোগীর রাজ্যের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে ধর্ষক সাব্যস্ত করার পর শুক্রবার ওই নেতাকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিল৷দিল্লির তিস হাজারি আদালত। দু’বছর অবশ্য এই মামলাকে গুরুত্ব দেয়নি বিজেপি। ঘটনার ২বছর পর অনেকটা চাপের মুখে গত এপ্রিল মাসে সেঙ্গারকে দল থেকে বহিস্কৃত করে বিজেপি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেঙ্গারকে দোষি সাব্যস্ত করা হয়েছিল কয়েকদিন আগে ১৬ডিসেম্বর। শুক্রবার ছিল উন্নাও ধর্ষণ মামলার সাজা ঘোষনা ৷ সিবিআই আদালতে কুলদীপের যাবজ্জীবন কারাবাস চেয়েছিল৷ যদিও আদালতের কাছে সেঙ্গারের আইনজীবীর আর্জি ছিল, ১০ বছরের সাজা৷ কিন্তু অবশেষে আদালত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার যাবজ্জীবন সাজা ঘোষণা করেন তিসহাজারি কোর্টে বিচারক ধর্মেশ শর্মা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দু বছর আগে ২০১৭ সালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক প্রাক্তন পুলিশ কর্মীর ওই  নাবালিকাকে নিজের ফার্মে ডেকে এনে ধর্ষন করার আভিযোগ ওঠে বিধায়ক ও তার ভাইয়ের বিরুদ্ধে। শুধু তাই নয় কয়েকমাস আগে তাকে সপরিবারে খুনের চেষ্টাও হয়।  সুপ্রিম কোর্টের নির্দেশে লখনউ-এর এক আদালত থেকে তা সরিয়ে এনে ৫ অগস্ট থেকে তার এজলাসে শুনানি চলে ৷ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছিল ৪৫দিনের মধ্যে এই মামলার শুনানি শেষ করার৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০১৭ সালে যাকে ধর্ষণ করা হয়েছিল তার এখন বয়স ১৯ বছর৷ ধর্ষনের পর আভিযোগই নেয়নি পুলিশ। এরপর ওই বালিকা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে নিজের গায়ে আগুণ লাগিয়ে দেবে বলে হুমকি দেয়, তারপর আদালতের নির্দেশে সেঙ্গারকে পুলিশ গ্রেফতার করে৷ এই সেঙ্গার বিজেপির চারবারের বিধায়ক উত্তরপ্রদেশের বেঙ্গামারু কেন্দ্র থেকে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত ২৮ জুলাই ট্রাকের ধাক্কায় ভীষণ ভাবে আহত হন ক্ষতিগ্রস্ত মেয়েটি ৷ সেদিনের দুর্ঘটনায় মেয়েটির সঙ্গে থাকা গাড়িতে তাঁর দুই পিসির মৃ্ত্যু হয়৷ এর পিছনে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল৷ তারপরে এইমস হাসপাতালে বিশেষ আদালত বসিয়ে ওই মেয়েটির বয়ান রেকর্ড করা হয় কারণ তাঁকে আহত অবস্থায় লখনউ থেকে এয়ার লিফট করে চিকিৎসার জন্য দিল্লিতে আনা হয়৷তাছাড়া ওই মেয়েটির বাবা কাছে বেআইনি ভাবে বন্দুক রয়েছে বলে অভিযোগ তুলে তাকে গ্রেফতার করা হয়েছিল ২০১৮সালের ৩ এপ্রিল৷ পরে মৃত্যু হয় তাঁর । কিছুদিন পরেই ধর্ষিতার কাকাকেও একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই ধর্ষিতা দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে চিঠি পাঠান কী ভাবে তাকে সেঙ্গার ভয় দেখাচ্ছে৷ তারপরেই ওই মামলাটি উত্তর প্রদেশের বাইরে স্থানান্তরিত করা হয়। মামলা উত্তরপ্রদেশে থকলে আদৌ সাজা হত কিনা তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ধর্ষিতা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join