Categories: এখন খবর

তৃণমূলের সন্ত্রাস ও পুলিশের মিথ্যা মামলা দায়েরের অভিযোগে গোপীবল্লভপুর থানা ঘেরাও বিজেপির

নিজস্ব সংবাদদাতা : একদিকে তাদের কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দায়ের করছে অন্যদিকে তৃণমূল সন্ত্রাস করছেন এমন আভিযোগ করে শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বিজেপি থানা ঘেরাও করল ।এদিন  সাতমা মণ্ডল ও গোপীবল্লভপুর মণ্ডলের
তরফ থেকে  প্রায় দেড় হাজার কর্মী সমর্থকরা নিয়ে মিছিল করে ৫ দফা দাবি নিয়ে গোপীবল্লভপুর থানার আই সির কাছে ডেপুটেশন জমা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন যে দাবী গুলো নিয়ে ডেপুটেশন জমা দেন এগুলি হলো অবিলম্বে গোপীবল্লভপুর এলাকায় তৃণমূলের সন্ত্রাস বন্ধ করতে হবে, বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে, এই থানা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূলের মস্তানদের রাস্তা থেকে তোলা আদায় বন্ধ করতে হবে ,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপীবল্লভপুর থানা এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার সমস্ত ব্যবস্থা প্রশাসনকে গ্রহন করতে হবে এই পাঁচ দফা দাবি নিয়ে গোপীবল্লভপুরের আই সির কাছে ডেপুটেশন জমা দেন ।এই দিন এই ডেপুটেশন ও বিক্ষোভ  কর্মসূচীতে উপস্থিত ছিলেন  বিজেপির রাজ্যে সম্পাদক রাজীব ওঝা ।এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবধি ঘোষ, গোপীবল্লভপুরের মণ্ডল সভাপতি নগেন সিং,  সাতমা মণ্ডলের সভাপতি মুরালি ঘোষ সহ অন্যান্য কর্মীর সমর্থকরা ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…