Categories: এখন খবর

ডেবরায় বিজেপির ঘরে ‘আগুন’ , পার্টি অফিসেই মদ মাংসের আসর আভিযোগ তুলে তুলকালাম বিজেপি দপ্তর, ভাঙল অন্তরার গাড়িও

নিজস্ব সংবাদদাতা: তিন বিধানসভার পরাজয়ের ২৪ঘন্টাও যায়নি কোন্দলের আগুন লাগল পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির ঘরে। মণ্ডল সভাপতি নির্বাচনে বেনিয়ম করা হয়েছে এই আভিযোগ তুলে নিজেদেরই দলীয় দপ্তরে উন্মত্ত তাণ্ডব চালালেন বিজেপি কর্মীরা। শুক্রবার ডেবরা থানার এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল যে ‘ অন্যরকম দল’ বলে পরিচয় দেওয়া বিজেপিরও বঙ্গ রাজনীতির গোষ্টিবাজি সম্পূর্ণতা লাভ হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের ডেবরা দলীয় কার্যালয়ে সভা করার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কর্মকর্তাদের জন্য। আর সেখানেই ঢুকে পড়ে বিজেপিরই একদল কর্মী এবং মন্ডল সভাপতি নির্বাচনে কেন পুরোনো কর্মীদের বাদ দেওয়া হয়েছে এই আভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার পূর্বতন সভাপতি রতন দত্তের অনুগামীরা। ভেঙে তছনছ করে দেওয়া হয় অফিসের চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধুই ভাঙচুর নয় আক্রমনকারীরা নির্বিচারভাবে মারধর করেছেন উপস্থিত বিজেপি কর্মকর্তাদের। চুলের মুঠি ধরে নিচে ফেলে দিয়ে চলে লাথি ঘুসি কিল চড়। আক্রমনের মুখে দিশেহারা হয়ে পালাতে দেখা যায় আক্রান্ত কর্মকর্তাদের। 
ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজেপি বর্তমান সভাপতি অন্তরা ভট্টাচার্য। বিক্ষোভের মুখে ভাঙচুর করা হয় তাঁর গাড়িটিও । উল্টে দেওয়া হয় অনেকের বাইক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিক্ষুব্ধদের দাবি, অন্তরা ভট্টাচার্য জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকেই পুরনো কর্মীদের ব্রাত্য করে দল পরিচালনা করছেন। সম্প্রতি দলের মন্ডল সভাপতি নির্বাচনেও  দলে স্থান পেয়েছে অন্তরা ভট্টাচার্য অনুগামী নামে পরিচিত নব্য বিজেপি কর্মকর্তারা।সঞ্জয় সাঁতরা, অজিত ঘোড়াইয়ের মত বিক্ষুব্ধ আক্রমনকারী বিজেপি কর্মীদের দাবি, দল হারার পরেও কার্যালয়ে এরা মদ মাংস দিয়ে পিকনিক করছিল। এঁদের জন্যই দলের আজকে এই অবস্থা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও গোটা ঘটনাকেই চক্রান্ত বলে দাবি করে বলা হয়েছে গোটাটাই করা হয়েছে পরিকল্পনা মাফিক। নাম না করে ঘটনার পেছনে শাসক যোগের ইঙ্গিত দিয়েছে বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি কাশীনাথ ঘোষ জানিয়েছে, ”পার্টি অফিসে মদের বোতল ঢুকিয়ে দিয়ে আক্রমনের নাটক সাজানোটা নতুন কিছু নয়। কারা এটা করেছে আর কারা এটা করিয়েছে তা সবাই জানে। প্রশাসন তদন্ত করে দেখুক।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…