Categories: এখন খবর

হেলমেট হীন বেপরওয়া বাইক দৌড়, গড়বেতায় পিক ভ্যানের ধাক্কায় মৃত তিন গাড়ি চালক বন্ধু

নিজস্ব সংবাদদাতা: আবারও পথ আইনকে বুড়ো আঙুল দেখানোর মাশুল দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন তিন বন্ধু। পেশায় বেসরকারি গাড়ির চালক তিন যুবকের একই সাথে মৃত্যুর ঘটনায় হাহাকার নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোপালশোল গ্রামে। আছাড়ি পাছাড়ি কান্নার রোল তিন যুবকের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার ও বুধবারের সন্ধিক্ষনে গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর গড়বেতা থানার ভাটমারা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন, জলধর সর্দার (২৭ ) প্রসেনজিৎ ওরফে প্রশান্ত সিংহ (২৪)  ও রাজু সর্দার (২৫) ।গড়বেতার গোপালশোল গ্রামের এই তিনজনই বিভিন্ন বেসরকারি গাড়ির চালাতেন এবং নিজেদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। যেখানে যেত একসংগেই যেত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নিজেদের কাজকর্ম সেরে তিনজন একটি বাইক করে গড়বেতারই খড়িকাশুলি গ্রামে বনদেবী মাচাইসিনির পুজো ও মেলা দেখতে গিয়েছিলেন। রাত সাড়ে ১২ টা নাগাদ ফের ওই বাইকেই ৩ জন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাটমারা এলাকায় একটি জাতীয় সড়কের একটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সামনে পড়ে যান তাঁরা। দুটি যানই দুরন্ত গতিতে থাকায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনজনই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনজনেরই মাথার খুলি চৌচির হয়ে যায়। অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বুধবার সকালে ৩ জনেরই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করেছে। স্থানীয় অধিবাসীদের বক্তব্য মাথায় হেলমেট ছিলনা কারুরই। পুলিশ জানিয়েছে প্রচণ্ড ধাক্কায় বাইকটি টুকরো টুকরো হয়ে গেছে। সেগুলি সংগ্রহ করেছে পুলিশ। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…