ভারতী ঘোষ এদিন জানিয়ে দেন, ২০২১শে ক্ষমতায় আসার পর প্রতিটি বোমা আর বিস্ফোরণের মামলা সিবিআইকে দিয়ে পুনর্বার চালু করা হবে। তিনি বলেন, “এখন যেমন সারদা নারদা সহ চিটফান্ডের গুচ্ছগুচ্ছ মামলা চলছে তখন ঠিক বোমা আর বিস্ফোরণের গুচ্ছ গুচ্ছ মামলা চলবে।” তিনি আরও বলেন, ” পাগলা কুকুরকে যেমন লোক তাড়া করে বেড়ায় ঠিক তেমনই তৃনমূল নেতাদের তাড়া করে বেড়াবে মানুষ। মানুষ ক্ষেপে রয়েছে।” পুলিশকে তাঁর হুঁশিয়ারি, “আপনাদেরও যাতে তাড়া খেয়ে না বেড়াতে হয় তাই আইন মেনে কাজ করুন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করুন। যারা মিথ্যা মামলা সাজাচ্ছেন তাঁদের জেল হাজত খাটতে হবে।”
সীমান্তে গরু চোরাচালানকারীদের প্রসঙ্গে ঘোষ বলেন, ” গরু পাচার চক্রে অনেক তৃণমূল নেতার নাম আসছে। শুধু তৃনমূল নেতা নয় প্রশাসনের অনেকের নাম আসছে। সবারই মুখোশ খুলবে শুধু সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদ, বসিরহাট, স্বরূপনগর সীমান্ত এলাকায় যে তৃনমূল নেতাদের চাল চুলো ছিলনা তাঁরা হঠাৎ ফুলে ফেঁপে ঢোল হয়ে গেল কী করে। এটা গরু পাচার চক্র।পাশাপাশি পুলিশের সাহায্য ছাড়া এপারের গরু ওপারে যেতে পারেনা। সিবিআইকে ধন্যবাদ যে তারা একটা একটা করে বের করছে।’
এদিন আরও একটা জিনিস লক্ষ্য করা গেল যে, এই সংকল্প প্রতিবাদ সভা থেকে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন তাঁদের দেখা গেল ভারতী ঘোষের হাত থেকেই পতাকা নিতে হুড়োহুড়ি করতে।২০২১য়ের প্রাক্কালে তবে কী ভারতীর মধ্যে এখন মমতাকে দেখতে পাচ্ছেন তৃনমূলের প্রাক্তনীরা?
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…