মেদিনীপুরে ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে ভগৎ সিং এর জন্মদিবস পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ভগৎ সিং এর জন্মদিন পালনের মধ্য দিয়ে পথ চলা শুরু করলো ভগৎ সিং ফাউন্ডেশন।ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর সেনানী,বীর বিপ্লবী শহীদ-ই-আজম ভগৎ সিং-এর জন্মদিবসে পথচলা শুরু করলো ভগৎ সিং ফাউন্ডেশন, মেদিনীপুর। সোমবার সকালে মেদিনীপুরে শহরের পঞ্চুর চকে ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ভগৎ সিং-এর জন্মদিবস। এদিন ভগৎ সিং এর প্রতিকৃতি তে মাল‍্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

সংগঠনের পক্ষে কর্মসূচিতে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং-এর ভূমিকা নিয়ে সংক্ষেপে আলোচনা করেন সুদীপ কুমার খাঁড়া। ফাউন্ডেশনের আগামীদিনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কুন্দন গোপ।এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে মাল‍্যদান করেন বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে অধ‍্যাপক ড.বিশ্বজিৎ সেন, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের অধ‍্যাপক, চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, মৌপাল দেশপ্রাণ বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া, কুন্দন গোপ, সৌগত পন্ডা, সুদীপ কুমার খাঁড়া, তারাশঙ্কর বিশ্বাস, চন্দ্রশেখর দাস, শুভব্রত বিশ্বাস সহ অন্যান্যরা​।পাশাপাশি এদিন স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিলি করা হয়। উল্লেখ্য ভগৎ সিং ১৯০৭ সালের ২৮শে সেপ্টেম্বর (মতান্তরে ২৭ শে সেপ্টেম্বর) পরাধীন ভারতের অবিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…