করোনার তৃতীয় ঢেউ, শিশুর সঙ্গে আক্রান্ত হতে পারেন মায়েরাও! রাজ্যের হাসপাতালের ৬০% করোনা শয্যা সংরক্ষিত মহিলাদের জন্য

নিজস্ব সংবাদদাতা: করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এবার রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালের ২৬০০০ করোনা শয্যার মধ্যে বেশিরভাগটাই মহিলাদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কারন রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউয়ে মহিলা ও বিশেষত বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যে কারনে সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের মোট করোনা শয্যার ৬০ শতাংশ মহিলাদের জন্যই সংরক্ষিত করার কথা ভাবা হচ্ছে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর অজয় চক্রবর্তী।

চক্রবর্তী জানিয়েছেন, যে ” বর্তমান পরিসংখ্যান অনুযায়ী করোনার নতুন ভ্যারিয়েন্ট যার নাম ডেল্টা (delta variant) পরিবারের সকল সদস্যকে সংক্রমিত করছে। যদি বাচ্চারা আক্রান্ত হয় তবে তাদের মায়েদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা পরিকল্পনা করছি যে হাসপাতালে একত্রে তাদের থাকার ব্যবস্থা করার। এবং যে সব ক্ষেত্রে বাচ্চার মায়েদের সংক্রমন থাকবে না অথবা তারা দ্রুত সেরে উঠবে সেই সব ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। “

অজয় চক্রবর্তী আরও বলেন ” বাংলায় প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার খুবই কম। বাংলায় যখন করোনা দ্বিতীয় ঢেউয়ে প্রত্যেক দিন প্রায় ২০০০০ জন করোনা আক্রান্ত হচ্ছিলেন তখন প্রত্যেক দিন মাত্র ২০০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছিলেন। আমরা আন্দাজ করছি এটা খুব বেশি হলে ৫০০ তে পৌঁছতে পারে। তাই আমাদের বেড গুলির মধ্যে ৫ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (Critical care unit) ও ১০ শতাংশ হাই ডিপেন্ডেন্সি ইউনিট (High dependency unit) এর জন্য সংরক্ষণ করে রাখতে হবে। কিন্তু আমরা শিশুদের আক্রান্ত হওয়ার কথা মাথায় রেখে ৫০০ টি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Paediatric Intensive care Unit) এবং ১০০০ টি হাই ডিপেন্ডেন্সি ইউনিট (High dependency unit) রাখার কথা ভাবছি।”

পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শ্রী চক্রবর্তী জানিয়েছেন, যেসব শিশুরা ১ মাস বা তার কম বয়সী তাদের জন্য বাংলা জুড়ে স্পেশাল নিউ বর্ন কেয়ার ইউনিট (Special new born care unit) ও নিউ বর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (New born intensive care unit ) ৬৮ টি করোনা বেডের ব্যবস্থা করা হবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন শুধু শিশুর থেকেই নয়, পরিস্থিতিগত ভাবেও পুরুষদের তুলনায় মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। পেশার কারনে পুরুষদের বাইরে যেতে হচ্ছে, সুপার স্প্রেডার হিসাবে তাঁরা ভ্যাকসিন নিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন যা সাধারণ গৃহবধূ বা গৃহস্থ তরুণীদের পক্ষে সম্ভব হচ্ছেনা। টিকার অপ্রতুলতা, পরিকাঠামোর অভাব ইত্যাদির কারনে গ্রামাঞ্চলে পরিপূর্ণ টিকাকরন সম্ভব হয়নি। সেখানকার পুরুষেরা দুরদুরান্তরে গিয়ে টিকা নিলেও বেশিরভাগ মহিলাদের পক্ষে তা সম্ভব হয়ে উঠছেনা। ফলে তাঁদের পুরুষদের তুলনায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভবনা থেকেই যাচ্ছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…