গোখরো ধরতে গিয়ে মরণাপন্নই করে দেওয়া হল সাপকে অভিযোগে ক্ষুব্ধ বেলদার গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা: একটি প্রমান সাইজের ও পরিণত বয়সের গোখরো (Sepctacled Cobra) ধরতে গিয়ে সাপটিকে মারাত্মক আহত করে তাকে মরণাপন্ন করে দেওয়ার অভিযোগ উঠল বনকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকাবাসির মধ্যে বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরে এক অভিজ্ঞ যুবক সাপটিকে ধরে বনদপ্তরের হাতে তুলে দিলেও সাপটি বাঁচবে কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।

জানা গেছে বুধবার রাতে খাকুড়দা এলাকায় সাপটি প্রবেশ করেছিল স্থানীয় বাসিন্দা সঞ্জীব দে- র বাড়িতে। তাকে কোনও রকমে বাড়ির বাইরে বের করে তাকে নজরদারি রেখেছিলেন সঞ্জীববাবু ও প্রতিবেশীরা ৷ পরদিন বৃহস্পতিবার সকালে সাপটিকে প্রতিবেশীর পাকার বাড়িতে একটি পিলারের তলাতে ঢুকে থাকতে দেখা যায় ৷ এরপরই তাঁরা বেলদা বনদপ্তরকে খবর না দিয়ে খবর দেন মেদিনীপুর শহরের সাপ ধরায় অভিজ্ঞ দেবরাজ চক্রবর্তীকে।

ঘটনাস্থল থেকে মেদিনীপুর শহরের দূরত্ব প্রায় ৭০কিলোমিটার। কেন মাত্র ১৫ কিলোমিটার দুরে বেলদা বনদপ্তরকে তাঁরা খবর দিলেননা প্রশ্নের উত্তরে এলাকাবাসীরা জানান, বনদপ্তরের কর্মীরা প্রচন্ড গড়িমসি করে এবং অনেক ক্ষেত্রেই দেরি করে আসে। পাশাপাশি সাপ ধরতে গিয়ে তারা অপটুতার পরিচয় দেয়। যেকারনে দেবরাজকে তাঁরা খবর দেন তাছাড়া দেবরাজ বনদপ্তরের অনুমোদিত স্নেক ক্যাচার। যদিও এরই মধ্যে অন্য আরেকজন বেলদা বনদপ্তরে খবর দিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই বনদপ্তরের কর্মীরা আগে চলে আসে এবং সাপটিকে ধরার চেষ্টা করে।

সাপটি ততক্ষণে একটি কংক্রিটের পিলারের তলায় আত্মগোপন করেছে। একদিকে তার ল্যাজের অংশ ধরে তাকে বের করার চেষ্টা করা হয় অন্যদিকে সাপ ধরার ইস্পাতের যন্ত্রটি দিয়ে তাকে টানার চেষ্টা করা হয়। এই প্রক্রিয়ায় কোনও ভাবে সাপটির পেটে খোঁচা লেগে লিভার বেরিয়ে যায়। যদিও তারপরেও সাপটিকে বের করা যায়নি।
ইতিমধ্যে পৌঁছে যান দেবরাজ চক্রবর্তী। বনকর্মীদের সরিয়ে তিনি উদ্ধার কার্য শুরু করেন এবং প্রায় দেড় মিটার লম্বা সাপটিকে বের করে আনতে সক্ষম হন। সাপটিকে তিনি বনকর্মীদের হাতে তুলে দেন।

ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা বলেন, এত কষ্ট করে তাঁরা সাপটিকে নজরদারিতে রেখেছিলেন কিন্তু বনকর্মীদের অদক্ষতায় সাপটি মরতে বসেছে। যাঁরা বন্যপ্রাণ রক্ষার দায়িত্বে তারাই যদি এমন অপটু ও অবহেলা করেন তবে কী হবে? তাঁদের বক্তব্য এই কারনেই তাঁরা বনদপ্তরকে খবর দেননি। দেবরাজ নিজেও বলেছেন এ সাপ বাঁচবে বলে মনে হয়না। বনকর্মীরা অবশ্য বলেছেন তাঁরা আপ্রাণ চেষ্টা চালাবেন সাপটিকে সুস্থ করার।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…