Categories: এখন খবর

অশান্তির বেলদা কলেজে শান্তি ফেরাতে অবস্থান অভিভাবকদের

নিজস্ব সংবাদদাতা: লাগাতার ছাত্র সংঘর্ষে পড়াশুনার পরিবেশ পুরোপুরি ধংস হওয়ার মুখে। পড়ুয়ারা কলেজে গেলে আতঙ্কে থাকেন অভিভাবকরা। ছেলে মেয়েরা না আহত হয়ে ফিরে আসে। এমনই অরাজক পরিবেশ কাজ করছে বেলদা কলেজে। পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত বেলদা কলেজে জেলার একমাত্র কলেজ যেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলেজের এই অশান্তির পরিবেশ দুর করে শান্তি ফেরানোর দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করলো অভিভাবক থেকে গ্রামবাসীরা। কলেজের অধ্যক্ষকে না পেয়ে অধ্যাপক শিক্ষকদের সামনেই অবস্থানে বসে তারা। অবস্থান চলাকালীন অধ্যক্ষর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিভাবকরা জানিয়েছেন অধ্যক্ষর অদক্ষতা ও অযোগ্যতাই কলেজের পরিবেশকে দিন দিন দূষিত করে চলেছে। তাঁরই মদতে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য ২০১১সালের পর থেকেই কলেজ জুড়ে কায়েম হয়েছিল তৃনমূল ছাত্রপরিষদ বা টিএমসিপি  এক তরফা কলেজ দখলের রাজনীতি। ছাত্র সংসদের পাশাপাশি কলেজের সমস্ত কিছুই নিয়ন্ত্রন করে এসেছিল তারা। অবস্থার পরিবর্তন ঘটে লোকসভা নির্বাচনের পর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্য জুড়ে বিজেপি ভাল ফল করায় টিএমসিপি বিরোধিতা থেকেই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ ঝুঁকে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির দিকে।   এরপরই দুই ছাত্র সংগঠনের মধ্যে শুরু হয় কলেজে আধিপত্য রক্ষার লড়াই। গত কয়েকমাস ধরেই চলছে উত্তাপ , উত্তেজনা ও সংঘর্ষ। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাতিল করতে হয় নবীন বরন অনুষ্ঠান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত সোমবারও সংঘর্ষে জড়িয়ে হাসপাতলে ভর্তি হতে হয়েছে একাধিক কলেজ পড়ুয়াকে। আর বারবার ছাত্র সংঘর্ষের জেরে কলেজে বসাতে হয়েছে পুলিশ পিকেট। এবার এরই প্রতিবাদে কলেজে অবস্থান শুরু করল অভিভাবকরা।মঙ্গলবার অভিভাবকরা হুঁশিয়ারি দিয়ে গেছেন  অবিলম্বে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…