নিজস্ব সংবাদদাতা: করোনা আক্রান্তদের সুস্থ করার প্রয়োজনে দরকার হতে পারে করোনা মুক্ত হওয়া মানুষদের প্লাজমা। তাই ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের পরামর্শে এ রাজ্যে তৈরি হয়েছে ২০টি বিশেষ প্লাজমা ব্যাংক। এর একটি রয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে করোনা মুক্ত হওয়া মানুষ যেন এগিয়ে আসেন প্লাজমা দিতে।
পশ্চিম মেদিনীপুর বেলদা মফঃস্বল শহরের নন্দ মার্কেট এলাকার বাসিন্দা মঞ্জু মহান্তি রাজ্য নেত্রীর পাশাপাশি তমলুক সাংগঠনিক জেলারও পর্যবেক্ষক। একসময় তিনটি জেলার পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন। মঞ্জু জানিয়েছেন, ‘বেলদার রেল স্টেশন আবাসনে এক বান্ধবীর কাছে গিয়েছিলাম দেখা করতে। জানতে পারি করোনা পজিটিভ হয়েছেন তাঁরা।
তখুনি মনে মনে ঠিক করেছিলাম যদি অন্য কোনো মানুষের করোনা মুক্তির জন্য আমাদের কিছু করার থাকে আমরা করব। এরপর স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের ফোন করে জানানো হয় আমরা প্লাজমা দিতে রাজি কিনা? আমরা রাজি হয়ে যায়। এখানে রাজনীতি নয় মানুষই আমাদের কাছে অগ্রাধিকার।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই কদিন আগেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হল। এখনো কোথাও ভর্তি হয়ে ওঠা হয়নি। তার মধ্যেই করোনা আক্রান্ত হয়ে পড়ি। মা খুব সাহস জুগিয়েছিল। এবারও মা বললেন, ‘চল এবার অন্যদের ভাল করার ভূমিকা নিতে হবে। এরপরই ঠিক করি দুজনে মিলে প্লাজমা দেব। কিন্তু তখনও ভাবিনি যে আমরাই আমাদের জেলাতে প্রথম প্লাজমা দিচ্ছি। খুব ভাল লাগছে।”
বেলদার নন্দ মার্কেটের এক প্রতিবেশী জানিয়েছেন, “মা মেয়ে যেদিন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তখন তাঁদের সেই আনন্দের নাচ আমাদের খুব ভাল লেগেছিল আর আজ মা ও মেয়ের এই প্লাজমা দান বেলদা বাসী হিসাবে গর্বিত করল আমাদের। ভাল থাকুন দুজনেই।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…