অন্যান্য

বিউটি পার্লারের আড়ালে রমরমিয়ে মধুচক্র,চোপড়ায় পুলিশের জালে চার

নিউজ ডেস্ক: ভালোবাসার দিনেই নতুন নতুন কাস্টমারের আনাগোনা বাড়বে পার্লারে।এই দিনের অপেক্ষায় ছিল পুলিশ।যেমন কথা তেমন কাজ।অভিযান চালিয়ে পুলিশের জালে চার।

বিউটি পার্লারের আড়ালে মধুচক্রের হদিস মিলল চোপড়া থানার দাসপাড়া এলাকায়। প্রেমদিবসের দিন পুলিশ অভিযান চালিয়ে ওই বিউটি পার্লারের মালিক মালকিন সহ দুজন যুবক-যুবতীকে আটক করে পুলিশ।শহর থেকে একটু দূরে মফস্বল এলাকায় এধরনের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসপাড়া ও লালবাজারের মাঝামাঝি এলাকায় এক স্থানীয় বাসিন্দার একটি বাড়িতে বিউটি পার্লার চলছিল। বিউটি পার্লারের আড়ালে উপরতলায় মধুচক্রের আসর বসছিল।দীর্ঘদিন ধরে এলাকায় নতুন যুবক যুবতীদের আনাগোনা বাড়ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশের নজরে আনেন।

এরপর এদিন পুলিশি অভিযানে এক যুবক যুবতীকে আটক করেছে পুলিশ। এধরনের কাজে বাড়ির মালিক প্রত্যক্ষভাবে সহযোগিতা করার কারণে তাদের সস্ত্রীক মালিককে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে আরও খবর, এধরনের ঘটনার কথা সম্প্রতি পুলিশের কানে আসে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেখানে অনেকেই আসতে পারেন বলে ওত পেতে ছিলেন পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…