এখন খবর

মোবাইল ইন্টারনেট গতির নিরিখে সোমালিয়ার চাইতেও পিছিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক: পৃথিবীর অন্যতম অনুন্নত দেশ সোমালিয়ার চাইতেও মোবাইল ইন্টারনেট গতির নিরিখে পিছিয়ে বাংলাদেশ । এই তথ্য পাওয়া গিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ‘স্পিডটেস্ট’-এর গ্লোবাল ইনডেক্সের গত জানুয়ারি মাসে প্রকাশ করা সূচকে।

এই রিপোর্টে জানা গিয়েছে, ‘নেট স্পিড’-এর নিরিখে এগিয়ে ভারত ও পাকিস্তান। সেই তুলনায় বাংলাদেশের চাইতে দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তান পিছিয়ে রয়েছে। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে, আফ্রিকার দরিদ্র দেশ বলে পরিচিত ইথিওপিয়া ও সোমালিয়ার চাইতেও পিছিয়ে বাংলাদেশ। প্রসঙ্গত, ‘স্পিডটেস্ট’ মোট ১৪০টি দেশের মোবাইল ইন্টারনেটের গতি পরীক্ষা করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৩৬তম, যা গত বছরের চাইতে এক ধাপ পিছিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৪৫তম। এরপরেই ৮৮তম অবস্থানে রয়েছে মায়ানমার। নেপালের অবস্থান ১১৪তম। এর চার ধাপ পিছিয়ে ১১৮তম অবস্থানে রয়েছে পাকিস্তান। ১২০তম অবস্থানে শ্রীলঙ্কা। ভারত ১৩১তম অবস্থানে এবং সবচেয়ে নীচে ১৪০তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

এদিকে, বাংলাদেশে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অনেকদিন ধরেই ৪জি পরিষেবা সেবা দিয়ে আসছে বলে দাবি করে আসছে। এমনকি খুব শিগগিরই তারা ইন্টারনেটের নবতম প্রযুক্তি ৫জি সেবা দেবে এমন কথাবার্তাও শোনা গিয়েছে। এহেন পরিস্থিতিতে নয়া রিপোর্টে আসল ছবি কিছুটা পরিষ্কার হয়েছে বলেই মত বিশ্লেষকদের।

তবে এই বিষয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রীর বক্তব্য, “মোবাইল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণে ইন্টারনেট গ্রাহক রয়েছে তার চাইতে স্পেকট্রাম বা তরঙ্গের পরিমাণ কম থাকায় ইন্টারনেটের গতি কম হচ্ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের যেসব মানুষ স্মার্টফোন ব্যবহার করেন তাদের একটি বড় অংশই যোগাযোগ, ব্রাউজিং বা বিনোদনের ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের ওপর নির্ভরশীল।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…