এখন খবর

লালা রস সংগ্রহে খোদ বিডিও

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এক অনন্য নজির গড়লেন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানে গিয়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করলেন স্বয়ং বিডিও।

বুধবার কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে পিপিই কিট পড়া অবস্থায় বাগানে দেখা যায়।শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি কোভিড টেস্ট করেন তিনি। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের আউটডিভিশন বুকুনবারি চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের কোভিড পরীক্ষা করার উদ‍্যোগ গ্ৰহণ করে কালচিনি ব্লক প্রশাসন।

এদিন বাগানের কর্মরত সমস্ত শ্রমিকদের কোভিড পরীক্ষা করা হয়। যে সমস্ত শ্রমিক কোভিড পরীক্ষা করতে ভয় পাচ্ছিল তাদের ভীতি দূর করতে এবং শ্রমিকদের সচেতন করতে কালচিনি বিডিও নিজে পিপিই কিট পড়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্ৰহ করে। কালচিনি ব্লক প্রশাসনের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাগানের ম‍্যানেজার থেকে শুরু করে শ্রমিক সবাই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও জানান, করোনা টেস্ট নিয়ে তেমন স্বতঃস্ফূর্ত নন বাগান শ্রমিকরা। অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান। তাদের ভীতি দুর করতে স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান যে চা শ্রমিকদের হাসপাতালে কোভিড পরীক্ষা করতে ডাকলে তারা অনেকে আসতে চায় না তাই চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের কোভিড পরীক্ষা করার উদ‍্যোগ গ্ৰহণ করেছি আমরা এবং সব চা বাগানে এই কর্মসূচি নেওয়া হবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…