বাড়ি ফেরার পথে কালিম্পং তিস্তায় তলিয়ে যাওয়া ছাত্রের মেলেনি খোঁজ! ৭২ ঘন্টা পরেও অব্যাহত তল্লাশি

নিউজ ডেস্ক:কোভিড পরিস্থিতির ভয়াবহতায় মাসের পর মাস বাড়ি ফেরা হয়নি ইশব যাদবের।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইশব ও আশুতোষ যাদব।কিন্তু ভাগ্যের পরিহাস। একটি দুর্ঘটনায় তিস্তায় তলিয়ে গেল ইশব।কালিম্পং-এ গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির জেরে রবিবার ২৯ মাইলের ১০ নং জাতীয় সড়কে ধস নামে। ধসের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় সিকিম পশ্চিমবঙ্গ সড়ক যোগাযোগ।যদিও টানা কয়েক ঘন্টা ধস সরানোর পরে পথ পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে প্রশাসন।

এরপর সোমবার ২৯ মাইলের গেলখোলাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান পাহাড়ের খাদ দিয়ে গড়িয়ে তিস্তায় তলিয়ে যায়। পুলিশ সূত্রে জানাগেছে, পিকআপ ভ্যানটি প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সামগ্রী নিয়ে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ি ফিরছিল।একই সঙ্গে গাড়িটি করেই শিলিগুড়ি ফিরছিল বারাণসীর দুই ছাত্র ইশব যাদব ও আশুতোষ যাদব।

এরা দুজনেই সিকিমের সিকিম মনিপাল ইনিস্টিউটের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। ঐ গাড়িটি কালিম্পঙের ২৯ মাইলে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তিস্তায় পড়ে যায়। যদিও ভাগ্যের জেরে গাড়ির চালক বিজয় এবং আশুতোষ কোনওক্রমে বেঁচে যান। পিকআপ ভ্যানের চালক বিজয় রায় এবং আশুতোষ যাদব গুরুতর আঘাত পান।

কিন্তু তিস্তায় তলিয়ে যায় ইশব যাদব। মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে নিখোঁজ ছাত্রের খোঁজে তিস্তায় নামে উদ্ধারকারী দল। তবে এদিন রাত পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পায়নি পুলিশ। তবে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করতে পেরেছে পুলিশ।পুলিশ প্রশাসনের আধিকারিকদের প্রাথমিক অনুমান, ধসের ফলে কাদা ও পিছল রাস্তায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে বারাণসীতে দুই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এদিকে বুধবার সকালেও তিস্তায় উদ্ধারকারী দল নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…