বাঁকুড়ার ভ্যাকসিন সেন্টার রণক্ষেত্র,পুলিশের বিরুদ্ধে দাদাগিরি ও মহিলাদের মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক: ভ্যাকসিনের লাইনে থাকা মানুষদের সঙ্গে অভব্য আচরণ করেছেন সাব ইন্সপেক্টর। এমনকি মহিলাদেরও মারধর করা হয়েছে বলেই অভিযোগ।এই ঘটনায় উত্তাল বাঁকুড়ার ভ্যাকসিন সেন্টার। গোটা বিষয়ে প্রকৃত তদন্ত করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠল।

করোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রের তরফে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। জেলায় জেলায় ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে। সকাল থেকেই লাইনে দাঁড়াচ্ছেন বহু মানুষ। শনিবার বাঁকুড়া শহরের একটি ক্যাম্পে কয়েকশো মানুষ ভিড় করেছিলেন। জানানো হয়েছিল সেখানে ২০০ জনকে টিকা দেওয়া হবে। কিন্তু দেড়শো জনকে দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় টিকাকরণ। জানানো হয়, ২০০ জনের মধ্যে ৫০ জন অনলাইনে আবেদনকারী টিকা পাবেন।

এরপরই ক্ষোভ প্রকাশ করেন লাইনে থাকা বহু মানুষ। অভিযোগ, তখনই সেখানে উপস্থিত বাঁকুড়া থানার সাব ইন্সপেক্টর গোপীনাথ গড়াই সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন। মারধর করেনষ মহিলারাও রেহাই পাননি বলেই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শিকেয় ওঠে দূরত্ব বিধি। একদিকে ভ্যাকসিন না পাওয়ার অনিশ্চয়তা অন্য দিকে পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ।

পুলিশ আধিকারিকের আচরণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিনে লাইনে থাকা মানুষেরা। এক তরুণীর অভিযোগ, করোনা বিধিও মানছিলেন না ওই পুলিশ কর্মী। মাস্ক থুতনিতে নামিয়ে সকলকে মারধর করছিলেন। অন্তঃসত্ত্বা মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর দীর্ঘদক্ষণ পেরিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই খবর। যদিও পুলিশের তরফে এরকম কোনও ঘটনা ঘটেছে বলে স্বীকার করা হয়নি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…