নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই আচমকাই ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সংসদের দুই কক্ষেই ছাড় পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। এবার শুধু রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষা। তারপরই তা পরিণত হবে পাকাপোক্ত আইনে। এ নিয়ে তীব্র অসন্তোষ অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। নামাতে হয়েছে সেনা। ঠিক সেই মুহূর্তেই ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্র তথা বিদেশ মন্ত্রী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর নয়াদিল্লি যাওয়ার কথা ছিল। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আব্দুল মোমেনের ভারত সফরের বাতিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে শেষ মুহূর্তে এসে কেন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি বাতিল হয়েছে, তা নিয়ে তাঁরা কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে কূটনৈতিক সূত্র মাত্র আভাস দিয়েছে, ভারতের নাগরিকত্ব আইন নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ আইন যে দুই নিকট প্রতিবেশীর বিশেষ সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করেছে, গতকাল বুধবার তার আভাস দেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট  মিলারের সঙ্গে নিজের দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত ঐতিহাসিকভাবে একটি সহনশীল দেশ, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। সেখান থেকে পদস্খলন হলে ভারতের ঐতিহাসিক অবস্থান দুর্বল হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইতিমধ্যেই এই বিলকে কেন্দ্র করে  যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন সোমবারই এক বিবৃতিতে জানিয়েছে, বিলটিতে ধর্মীয় মানদণ্ড বেঁধে দেওয়াটা বিপজ্জনক।

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের বিষয়ে বাংলাদেশের অবস্থান কী, তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ”ভারত ঐতিহাসিকভাবে একটা সহনশীল দেশ, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। সেখান থেকে পদস্খলন হলে ভারতের ঐতিহাসিক অবস্থান দুর্বল হবে বলে আমি মনে করি। আমি মনে করি যে এ নিয়ে কতগুলো কথা উঠেছে, এর অনেকগুলো সত্যি নয়। আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত বেশি। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের দেশে অন্য ধর্মের লোক কেউ নিপীড়িত নয়।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি আরও বলেন, ” উন্নয়নের মহাসড়কে আমরা যাত্রা শুরু করেছি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবাইকে একই দৃষ্টিতে দেখি। বাংলাদেশে আমরা কে কোন ধর্মের, সেটা নিয়ে বিচার করি না। বিচার করি সে বাংলাদেশের নাগরিক। আমরা সব ধর্মের লোককে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখি। যেটা তাঁরা তথ্য দিয়েছেন, বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছেন, কথাটা সত্যি নয়। যাঁরা তথ্য নিয়েছেন, ওনাদের যাঁরা বুঝিয়েছেন, তাঁরা সত্যি কথা বলেননি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে এই সফর বাতিল কি ওই বিল পাশের আঁচ কি ভারত-বাংলাদেশ কূটনীতিতেও পড়ার আভাষ দিচ্ছে?  সিএবি পাশের চব্বিশ ঘণ্টার মধ্যেই ঢাকার এমন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে। আজই নয়াদিল্লিতে পৌঁছনর কথা ছিল মোমেনের। তবে, কেন এই সফর বাতিল করা হল তা নিয়ে বাংলাদেশের তরফে কোনও কারণ দেখানো হয়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার থেকে  আগামী ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসার কথা ছিল একে আব্দুল মোমেনের। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর আজ বিকেল পাঁচটা কুড়ি নাগাদ নয়াদিল্লিতে নামার কথা ছিল তাঁর।
এদিকে মোমেনের সফর বাতিলের প্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রকের বক্তব্য, এই ঘটনাকে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশের সঙ্গে জুড়ে দেখা উচিত হবে না।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…