সুশান্ত ঘোষ ফিরছেন! তাঁর নামেই বনধ সফল গড়বেতা, চন্দ্রকোনা রোডে

নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই বামপন্থী মনোভাবাপন্নদের সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, “বাঘ ফিরছে জেলায়, ফেউরা ঢুকছে ডেরায়।” সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ৯বছর পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়।চন্দ্রকোনা রোডের নিজের বাড়িতে ফিরছেন প্রাক্তন মন্ত্রী তথা এই এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ আর তাতেই উল্লাসে, উৎসাহে ফেটে পড়েছেন বামপন্থী কর্মীরা বিশেষ করে তরুন সম্প্রদায়। উৎসাহ আর উদ্দীপনায় তারা ফুটছেন টগবগ করে। এলাকায় তাঁকে সম্বর্ধনা আর স্বাগত জানাতে চলছে মানসিক প্রস্তুতি আর তার আগেই চলে এসেছে ২৬ শে নভেম্বরের সাধারণ ধর্মঘট। বলতে দ্বিধা নেই সেই সুশান্ত ঘোষের নামেই ১৪ আনা ধর্মঘট সফল হয়ে গেল।

এদিন সকাল হওয়ার আগেই ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে রাস্তায় নামে সিপিআইএম এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নের কর্মীরা। শহরের বিভিন্ন বাজার এবং ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বন্ধের সমর্থনে মিছিল করেন তারা। চন্দ্রকোনারোডের চৌমাথা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভভে আটকে যায় বাঁকুড়া ও মেদিনীপুর গামী এবং ঘাটাল ও সারেঙ্গা গামী একাধিক সরকারি বাস এবং লরি। যদিও পরে পুলিশবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে দুর্লভগঞ্জ, বিলা, সাতবাঁকুড়া, রসকুন্ডু, আমশোল, উড়িয়াসাই, নয়াবসত, নলবনা, ঘাঘরা, সাঁইনাড়া সহ বিভিন্ন জায়গায় এই বন্ধের প্রভাব লক্ষ্য করা যায় । বনধ সমর্থকরা জায়গায় জায়গায় ব্যারিকেড করে ফলে দীর্ঘক্ষন গাড়ি আটকে থাকে। অবরোধ চলে কুবাই সেতুতেও। পরে পুলিশি হস্তক্ষেপে সেতু থেকে সরানো হয় অবরোধকারীদের। দোকানপাট, হোটেল, গ্যারেজ অবশ্য বন্ধই ছিল।

চন্দ্রকোনারোডের বাস টার্মিনাসে সকাল থেকেই দাঁড়িয়েছিল সমস্ত বেসরকারি বাস। যাত্রীদের দেখাও মিলেনি। তবে ধর্মঘট কে উপেক্ষা করে চলে সরকারি বাস। যদিও সরকারি বাসের ড্রাইভার দের লক্ষ করা যায় হেলমেট পরে বাস চালাতে । বেসরকারি বাস বন্ধ থাকার কারণে যাত্রীরা ভিড় জমিয়েছিলেন সরকারি বাসে ওঠার জন্য। যাত্রীরা রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েন তারা। এরই পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল শালবনী, গড়বেতা, গোয়ালতোড়েও বনধ হয়েছে ভালই।

বনধের বিরোধিতায় রাস্তায় নামেনি বিজেপি বা তৃনমূল। পুলিশও তেমন জোর করেনি। যতটা সম্ভব সংঘাত এড়ানোর চেষ্টা করেছে। এই পুরো এলাকা জুড়েই প্রভাব ছিল সুশান্ত ঘোষের। সমর্থকদের দাবি সেই প্রভাব অক্ষুন্ন রয়েছে। তিনি আসছেন তাই বনধ বিরোধিতায় প্রকট হওয়ার সাহস দেখায়নি শাসক। সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন ঘোষ। তার আগেই তার এলাকায় বনধের এই সাফল্য নিশ্চিতভাবেই তাঁর ভালো লাগবে।                 ছবি ও তথ্য সংযোজন: সুমন পাত্র

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…