Categories: এখন খবর

বাড়িতে বাচ্চা আছে ? তা’হলে নতুন আধার কার্ড বানিয়ে নিন, নচেৎ বিপদে পড়বেন

 নিজস্ব সংবাদদাতা :সরকারের নিয়ম অনুসারে এবার শিশুদের জন্য নতুন করে আধার কার্ড বানাতে হবে।  যারা ইতিমধ্যেই নিজেদের বাচ্চাদের জন্য আধারকার্ড বানিয়েছেন তাদেরও নতুন করে বানাতে হবে আধার। এবার শিশুদের জন্য নতুন আধার কার্ড নিয়ে আসতে চলেছে ইউআইডিএআই। নীল রঙের ‘বাল আধার’‌ কার্ড পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য। ইতিমধ্যেই সেই ঘোষণা করে দিয়েছে ইউআইডিএআই। দেওয়া হয়েছে নতুন ‘‌বাল আধার’‌ কার্ডের ছবিও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইউআইডিএআই তাদের টুইটে হ্যাশট্যাগ দিয়ে লেখে, ‘‌আধার আমার শিশুর জন্য’‌। জানা গিয়েছে, নীল রঙের ‘‌বাল আধার’‌ শুধুমাত্র পাঁচ বছর বয়সী শিশুদের জন্য। পাঁচ বছর বয়সের পর এই আধারটি অবৈধ হয়ে যাবে। বাধ্যতামূলক বায়োমেট্রিক তথ্য শিশুর আধার কার্ড সক্রিয় করার জন্য প্রয়োজন।
শিশুর আধার কার্ডের জন্য তাই আধারের সরকারি ওয়েবসাইটে একবার দেখে নেওয়া দরকার অভিভাবকদের। সরকারের কল্যাণমূলক প্রকল্পে শিশুদের সুযোগ দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। নিল রঙের শিশুদের এই আধার কার্ডের মাধ্যম অভিভাবকরা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর আগে ইউআইডিএআই পাঁচ বছরের কম শিশুদের বায়োমেট্রিক তথ্য নিত না। শিশুর পাঁচ বছর বয়স অতিক্রম করার পরে, বায়োমেট্রিক প্রমাণীকরণ তাদের মা–বাবার দ্বারা করা উচিত, যাঁরা তাদের আধার কার্ড আপডেট করতে পারে। তাই পাঁচ বছরের নীচে ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য নীল রঙা বাল আধার কার্ড এবং পাঁচ বছর বয়সের পর তাঁদের সাধারণ আধার কার্ড দেওয়া হবে। কীভাবে বাল আধার কার্ড সংগ্রহ করবেন সেটাও জেনে নিন নিচের দেওয়া তথ্য অনুসারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১)‌ প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাছাকাছি কোনও আধার কেন্দ্রে যেতে হবে। আধারের ওয়েবসাইটেই এই অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। ২)‌ এরপর নিজের সন্তানকে নিয়ে ওই আধার কেন্দ্রে যান। ৩)‌ এরপর আধার কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। ৪)‌ আধার কার্ডে শিশু জন্ম বিবরণ দেওয়ার পর জন্মের শংসাপত্র জমা দিতে হবে। ৫)‌ উভয় অভিভাবকের আধার কার্ডের প্রতিলিপিও এর সঙ্গে জমা দিতে হবে। ৬)‌ আধার কার্ড রেজিস্ট্রেশন ফর্মে যতগুলি ছবি দিতে বলেছে সেগুলি লাগাতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৭)‌ এই ফর্মটা আধার কেন্দ্রের কোনও সরকারি আধিকারিককে জমা দিন। ৮)‌ আধার কার্ড কেন্দ্র থেকে বাল আধার কার্ডের লিঙ্ক মা–বাবার মধ্যে যে কোনও একজনের আধার কার্ডে পাঠিয়ে দেবে। ৯)‌ নিশ্চিতকরণের বার্তা অভিভাবকদের রেজিস্টার করা মোবাইল নম্বরে চলে আসবে। ১০)‌ নিশ্চিতকরণের বার্তা আসার পর বাল আধার কার্ড ৬০ দিনের মধ্যে ই–মেল অ্যাড্রেসে চলে আসবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…