মেদিনীপুরে শেষ হলো বজরং ব্যয়ামাগারের তিনদিনের দিন-রাতের ক্রিকেট প্রতিযোগিতা: চ্যাম্পিয়ান হলো রঙ্গোলী রাইডার্স

নিজস্বসংবাদদাতা,মেদিনীপুর: চূড়ান্ত নাটকীয়তার মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্নায়ুর লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ান হলো রঙ্গোলী রাইডার্স। শনিবার রাতে শেষ হলো মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান বজরং ব্যয়ামাগারের উদ্যোগে আয়োজিত সুধা তুলসীয়ান, বিন্দা দেবী মেমোরিয়াল তিনদিনের দিন-রাতের ক্রিকেট প্রতিযোগিতা। ফাইনালে রূদ্ধশ্বাস লড়াইয়ে ঘাটাল শীলাবতীকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রঙ্গোলী রাইডার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ বছরে পা দেওয়া অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম মেগা স্পোটর্স ইভেন্ট তিন দিনের দিন রাতের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডাঃ রশ্মি কোমল।

প্রতিযোগিতার জেলা ও রাজ্যের দলের পাশাপাশি ওড়িশা,ঝাড়খন্ড, বিহারের টিম এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। পাশাপাশি আরও অন্যান্য রাজ্যের বেশ কিছু ক্রিকেটার,আইপিএল ও রনজি স্তরের বেশ ক্রিকেটারও বিভিন্ন দলের হয়ে এই প্রতিযোগিতায় খেলেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ‌মূল টুর্নামেন্টের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের উৎসাহিত করতে শুক্রবার বিকেলে অনুর্ধ ১৬ ক্রিকেটারদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে শ্রীপুর ঘাটলকে হারিয়ে ফাইনালে ওঠে রঙ্গোলী রাইডার্স,অন্যদিকে ঝাড়খন্ডের একটি দলকে সেমিতে হারিয়ে ফাইনালে যায় ঘাটাল শিলাবতী।ফ্লাড লাইটের আলোতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে রঙ্গোলী রাইডার্স ৬ উইকেটে ১৭৬ রান করে।রান তাড়া করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমে যায় ঘাটাল শিলাবতীর ইনিংস। ৬ রানে জয়ী হয় রঙ্গোলী। ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দল নগদ এক লাখ টাকা এবং রার্নাস দলকে নগদ ৭০ হাজার টাকা দেওয়া হয় প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি ম্যাচের ম্যান-অফ-দ্য-ম্যাচ, টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার বেস্ট উইকেট কিপার, বেস্ট ফিল্ডারকেও পুরস্কৃত করা হয়। পাশাপাশি ক্রিকেটে বিশেষ অবদানের জন্য প্রাক্তন ক্রিকেটার সত্যপ্রকাশ কৃষ্ণাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষ পাল,প্রাক্তন ক্রিকেটার সত্যপ্রকাশ কৃষ্ণা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ,ডিসিসিআই এর চেয়ারম্যান আনন্দগোপাল মাইতি, প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি বরুন আগরওয়ালা,কমিটির যুগ্ম আহ্বায়ক কুন্দন গোপ ও প্রসেনজিৎ সাহা,কৌশল সিং, বিশাল তুলসীয়ান প্রমুখ। টুর্নামেন্ট কমিটির পক্ষে কুন্দন গোপ জানান,বিগত দিনগুলোর মতো এবারেও মেদিনীপুর শহর তথা জেলার মানুষের আর্শীবাদ নিয়ে অসংখ্য দর্শকদের উপস্থিতেতে এই প্রতিযোগিতা সফল হয়েছে।মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি আরও বেশি সংখ্যক ক্রীড়ামোদীর কাছে খেলার আনন্দ পৌঁছে দিতে প্রতিযোগিতার ম্যাচ গুলো সরাসরি ফেসবুক ও ইউ টিউব এ লাইভ সম্প্রচার করা হয বাংলা,হিন্দি,ইংরেজি ধারাবিবরণী সহ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…